হাতকড়া পরিয়ে নিউ ইয়র্কের আদালতে নেওয়া হলো মাদুরোকে

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৬, ২০:৩৮আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ২১:০৮

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন সামরিক বাহিনীর নাটকীয় অভিযানে বন্দি হওয়া প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের একটি আদালতে নেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যমের সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে নিউ ইয়র্কের একটি আদালতে নিয়ে যাওয়া হয়েছে।

৬৩ বছর বয়সী নিকোলাস মাদুরোকে এ সময় হাতকড়া পরা অবস্থায় দেখা গেছে। তার সঙ্গে ছিলেন ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত বেশ কয়েকজন আইন প্রয়োগকারী কর্মকর্তা।

হাতকড়া পরিয়ে  নিউ ইয়র্কের আদালতে নেওয়া হলো মাদুরোকে

গত শনিবার কারাকাসে যুক্তরাষ্ট্রের এক আকস্মিক সামরিক অভিযানে মাদুরোকে আটক করা হয়। এরপর তাকে কারাগার থেকে হেলিকপ্টারে করে নিউ ইয়র্কে আনা হয়। সেখান থেকে একটি সাঁজোয়া যানে করে তাকে সরাসরি আদালতের দিকে নিয়ে যাওয়া হয়।

হাতকড়া পরিয়ে  নিউ ইয়র্কের আদালতে নেওয়া হলো মাদুরোকে

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, অতীতে অন্যান্য উচ্চপর্যায়ের আসামিদের আদালতে হাজিরের দিনগুলোর মতোই, আজও আদালত ভবনের চারপাশে লম্বা লাইন ছিল সাংবাদিক ও সাধারণ মানুষের।

হাতকড়া পরিয়ে  নিউ ইয়র্কের আদালতে নেওয়া হলো মাদুরোকে

মাদুরো দম্পতিকে ৯২ বছর বয়সী বিচারক অ্যালভিন হেলারস্টাইনের সামনে হাজির করা হবে। তাদের মাদক ও অস্ত্র সম্পর্কিত অভিযোগে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হতে পারে।

অভিযোগপত্র পাঠের এই শুনানিতে তারা তাদের জবাব দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ধরনের শুনানি সাধারণত সংক্ষিপ্ত হয়।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী