নাইজেরিয়ায় আবারও মার্কিন হামলার ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৬, ১১:১২আপডেট : ০৯ জানুয়ারি ২০২৬, ১১:১৫

নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যাকাণ্ড বন্ধ না হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক হামলা চালাতে পারে, এমন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেছেন। সাক্ষাৎকারটি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) পত্রিকাটির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

সাক্ষাৎকারে ট্রাম্পকে বড়দিনে নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের চালানো সামরিক অভিযানের বিষয়ে প্রশ্ন করা হয়। জবাবে ট্রাম্প বলেছেন, ওই হামলাকে তিনি এককালীন বলে ধরে রাখতে চান। তবে তিনি ভবিষ্যতে খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা ও হামলার সম্ভাবনাকে ও উড়িয়ে দেননি। ট্রাম্প আরও বলেছেন, আমি চাই এটি একবারের হামলাই হোক। কিন্তু যদি তারা বারবার খ্রিস্টানদের হত্যা চালিয়ে যায়, তাহলে এটি বহুবারের হামলায় পরিণত হবে।

সম্প্রতি মার্কিন সেনাবাহিনী জানিয়েছিল, নাইজেরিয়া সরকারের অনুরোধে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) সংশ্লিষ্ট জঙ্গিদের লক্ষ্য করে মার্কিন সেনাবাহিনী এই হামলা চালিয়েছে। নাইজেরিয়া সরকার তখন একে যৌথ অভিযান হিসেবে উল্লেখ করে। এটিকে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান বলে দাবি করে এবং এর সঙ্গে কোনও নির্দিষ্ট ধর্মের সম্পর্ক নেই বলে জানানো হয়।

সাক্ষাৎকারে ট্রাম্পের আফ্রিকা-বিষয়ক উপদেষ্টার বক্তব্যের প্রসঙ্গও ওঠে। সম্প্রতি আফ্রিকা-বিষয়ক উপদেষ্টার বলেছিলেন, নাইজেরিয়ায় আইএস ও বোকো হারাম জঙ্গিরা খ্রিস্টানদের তুলনায় বেশি মুসলমানকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে ট্রাম্প বলেন, আমি মনে করি নাইজেরিয়ায় মুসলমানেরাও নিহত হচ্ছে। কিন্তু মূলত খ্রিস্টানরাই বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।  

তবে নাইজেরিয়া সরকার জোর দিয়ে বলছে, খ্রিস্টানদের বিরুদ্ধে কোনও পদ্ধতিগত নিপীড়ন নেই। ট্রাম্পের আগের হুমকির জবাবে দেশটি আরও জানিয়েছে, জঙ্গিবিরোধী লড়াইয়ে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তবে খ্রিস্টানরা বিশেষ ঝুঁকিতে এমন ভাষা তারা প্রত্যাখ্যান করে। নাইজেরীয় কর্তৃপক্ষের মতে, জঙ্গিদের হামলায় মুসলমান ও খ্রিস্টান উভয় সম্প্রদায়ের মানুষই নিহত হয়েছে।

উল্লেখ্য, ২৩ কোটির বেশি জনসংখ্যার নাইজেরিয়ায় খ্রিস্টান ও মুসলমানের সংখ্যা প্রায় সমান। দক্ষিণাঞ্চলে খ্রিস্টানরা এবং উত্তরাঞ্চলে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। দীর্ঘদিন ধরেই নিরাপত্তাজনিত সমস্যায় ভুগছে দেশটি।

/এসএসএস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান