ইরানের সঙ্গে কূটনীতি চাইলেও পারমাণবিক অস্ত্র ইস্যুতে অনড় ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০২

দ্বিতীয় মেয়াদের প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইরানের পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক সমাধানের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে।

মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প নিশ্চিত করেছেন, ইরানের সঙ্গে বর্তমানে আলোচনা চলছে। তিনি বলেন, আমরা ইরানের সঙ্গে আলোচনা করছি এবং তারা একটি চুক্তিতে পৌঁছাতে চায়।

ট্রাম্প জোর দিয়ে বলেন, তিনি আলোচনার মাধ্যমে সমাধান চাইলেও ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সে বিষয়ে তার সরকার শক্ত অবস্থানে আছে। তিনি বলেন, বিশ্বে সন্ত্রাসে অর্থায়নকারী সবচেয়ে বড় রাষ্ট্রকে আমি কখনোই পারমাণবিক অস্ত্র পেতে দেব না।

কূটনীতির কথা বললেও ভাষণে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা তুলে ধরেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেন, সাম্প্রতিক বিক্ষোভে ইরানি শাসকগোষ্ঠী ৩২ হাজার বিক্ষোভকারীকে হত্যা করেছে।

তিনি জানান, তার প্রশাসনের কঠোর চাপের কারণেই তেহরান আলোচনার টেবিলে এসেছে। তার আরও দাবি, যুক্তরাষ্ট্র এখন খুব শক্তিশালী অবস্থানে থেকে আলোচনা চালিয়ে যাচ্ছে।

ট্রাম্প বলেন, দশকের পর দশক ধরে আমেরিকার নীতি ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে না দেওয়া।

তিনি উল্লেখ করেন, সামরিক পদক্ষেপের বিকল্প টেবিলে রাখলেও তিনি কূটনৈতিক সমাধান পছন্দ করবেন, যা আঞ্চলিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবে।

/আরএস/এএ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান