হোয়াইট হাউজের বন্দুকধারী শনাক্ত, ‘যিশুর অবতার’ বলে দাবি করতেন তিনি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মে ২০২৬, ১১:৪৫আপডেট : ২৪ মে ২০২৬, ১৮:৪২

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের বাইরে সিক্রেট সার্ভিসের নিরাপত্তা চেকপোস্টে গুলি চালানো বন্দুকধারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে জানানো হয়েছে, নিহত ওই যুবকের নাম নাসির বেস্ট।

বন্দুকধারীর হামলার সুনির্দিষ্ট উদ্দেশ্য এখনও স্পষ্ট না হলেও বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, ২১ বছর বয়সী নাসির বেস্ট মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। হোয়াইট হাউজের প্রবেশপথের চেকপোস্টগুলোর কাছাকাছি ঘোরাঘুরির কারণে প্রায়ই সিক্রেট সার্ভিস কর্মকর্তাদের নজরে আসতেন তিনি। গত বছর যানবাহন চলাচলে বাধা দেওয়া এবং হোয়াইট হাউজের একটি সংরক্ষিত পথচারী নিয়ন্ত্রণ চৌকিতে প্রবেশের মতো অনিচ্ছাকৃত অপরাধের জন্য তাকে দুবার গ্রেফতার করা হয়েছিল। সে সময় ওয়াশিংটন ডিসি পুলিশ এবং সিক্রেট সার্ভিস কর্মকর্তারা তাকে আটক করলে নাসির দাবি করেছিলেন, তিনি গ্রেফতার হতে চান এবং নিজেকে আধুনিক যুগের যিশু খ্রিস্টের অবতার হিসেবে পরিচয় দেন।

তদন্তকারীরা তাই ধারণা করছেন, নাসিরের এই হামলা মূলত তার মানসিক অস্থিরতার কারণেই ঘটেছে। তবে এই হামলার পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা, তা নিশ্চিত করতে বর্তমানে আরও তদন্ত চলছে।

আরও পড়ুন: হোয়াইট হাউজের কাছে গোলাগুলি: বন্দুকধারী নিহত, ট্রাম্প অক্ষত

এর আগে, নাসির বেস্টের বিরুদ্ধে হোয়াইট হাউজ প্রাঙ্গণ থেকে দূরে থাকার জন্য একটি আদালত নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তবে তিনি সেই নির্দেশ অমান্য করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ২৪ মে ওয়াশিংটন ডিসির ১৭তম স্ট্রিট নর্থওয়েস্টে সন্দেহজনক আচরণ করতে দেখা যায় নাসির বেস্টকে। এরপর তিনি হঠাৎ অস্ত্র বের করে কয়েক রাউন্ড গুলি চালান। এতে অন্তত একজন পথচারী গুরুতর আহত হন।

ঘটনার পর সিক্রেট সার্ভিসের ইউনিফর্মড ডিভিশন পাল্টা গুলি চালিয়ে তাকে ‘নিষ্ক্রিয়’ করে। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তাকে।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানান, তার সংস্থা ঘটনাস্থলে কাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/এমওএফ/
সম্পর্কিত
‘ইরান যুদ্ধ তুচ্ছ ঘটনা’: পারমাণবিক ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেনে’ হামলার হুমকি ট্রাম্পের
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
শাপলা চত্বরে ১১ দলীয় জোটের লং মার্চের সমাবেশ শুরু
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
কবিগুরুর স্মৃতিমাখা এক ঐতিহাসিক ঠিকানা কুষ্টিয়ার টেগর লজ
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সেনাবাহিনীতে একাধিক পদে নিয়োগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই
জন্মদিনে সাবিনা ইয়াসমীন: জীবনের বিশেষ কোনও সংজ্ঞা নেই