টেক্সাসে ঘুর্ণিঝড় ‘আর্থার’-এর আঘাত, বন্যার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৬, ২২:৫৯আপডেট : ১৭ জুন ২০২৬, ২২:৫৯

আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের চলতি মৌসুমের প্রথম ক্রান্তীয় ঘূর্ণিঝড় ‘আর্থার’ বুধবার আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলে। বেশ কয়েক দিন ধরে উপকূলে তাণ্ডব চালানো বিশৃঙ্খল ঝড়গুলো একত্রিত হয়ে এই রূপ নিয়েছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে বিপজ্জনক ও জীবনঘাতী আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে মিয়ামির ন্যাশনাল হ্যারিকেন সেন্টার।

ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইকেল ব্রেনান এক ব্রিফিংয়ে জানান, হিউস্টন মেট্রো এলাকায় ইতোমধ্যে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে এবং ঝড়ের কেন্দ্রস্থল পার হয়ে যাওয়ার পরও দীর্ঘস্থায়ী ও ভারী বৃষ্টির কারণে এই বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

ইতোমধ্যেই ভারী বৃষ্টির কারণে হিউস্টনের বাইরে একটি পুকুরে ডুবে ১৫ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। মন্টগোমারি কাউন্টি শেরিফের কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, একদল কিশোর একটি নির্মাণাধীন এলাকার পাশের পুকুরে খেলার সময় এই দুর্ঘটনা ঘটে। ব্যাপক তল্লাশির পর তার মরদেহ উদ্ধার করা হয়।

হ্যারিকেন সেন্টার জানিয়েছে, টেক্সাস, লুইসিয়ানা, মিসিসিপি, আলাবামা, জর্জিয়া এবং ফ্লোরিডায় আগামী শুক্রবার পর্যন্ত বন্যা স্থায়ী হতে পারে। ঝড়ের কারণে এই অঞ্চলে ৫ থেকে ১০ ইঞ্চি, এমনকি কিছু জায়গায় ২০ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। জলোচ্ছ্বাস ও জোয়ারের কারণে উপকূলের এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া উত্তর-পশ্চিম উপসাগরীয় উপকূলে প্রাণঘাতী ঢেউ সৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার পর্যন্ত টর্নেডো আঘাত হানার সম্ভাবনাও রয়েছে।

বুধবার সকালে ট্রপিক্যাল স্টর্ম আর্থার টেক্সাসের পোর্ট ও'কনর থেকে প্রায় ৪০ মাইল পূর্ব-উত্তরপূর্বে অবস্থান করছিল এবং ঘণ্টায় ৯ মাইল বেগে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছিলো। ঝড়টির সর্বোচ্চ বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪০ মাইল। তবে বুধবার রাত বা বৃহস্পতিবার ভোরের মধ্যেই এটি দুর্বল হয়ে মিলিয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
শুক্রবার নয়, আজই সই হতে পারে ইরান-মার্কিন চুক্তি!
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
লেবাননে অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চাইলেন ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
গুম-খুনে জড়িত সব পুলিশ সদস্যের বিচার চান বিএনপির এমপি
গুম-খুনে জড়িত সব পুলিশ সদস্যের বিচার চান বিএনপির এমপি
অবৈধ অস্ত্রের দাপট: ভয় কার অপরাধীর, নাকি পুলিশের?
অবৈধ অস্ত্রের দাপট: ভয় কার অপরাধীর, নাকি পুলিশের?
বিধানসভা নির্বাচনের পর সীমান্তে ৩৬টি ‘পুশইন’ চেষ্টা ঠেকিয়েছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী 
বিধানসভা নির্বাচনের পর সীমান্তে ৩৬টি ‘পুশইন’ চেষ্টা ঠেকিয়েছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী 
রোনালদোর রেকর্ড ছোঁয়ার দিনে প্রথমার্ধে পর্তুগালকে রুখে দিলো কঙ্গো, ১-১ সমতা
রোনালদোর রেকর্ড ছোঁয়ার দিনে প্রথমার্ধে পর্তুগালকে রুখে দিলো কঙ্গো, ১-১ সমতা
সর্বাধিক পঠিত
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে আলোচনা
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
‘বাক্সের কাঁকড়া’: যে কারণে নিজের পরিবারই আপনার উন্নতিতে অখুশি!
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই ভেঙে পড়লো সভামঞ্চের প্যান্ডেল
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইতিহাস গড়ে বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর
ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দাবির সঙ্গে একমত গভর্নর