বৈরুতে ইসরায়েলের হামলা অগ্রহণযোগ্য: জেডি ভ্যান্স

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৬, ২৩:২১আপডেট : ১৮ জুন ২০২৬, ২৩:২১

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা স্মারক নিয়ে হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে লেবাননের বৈরুতে হিজবুল্লাহর ওপর ইসরায়েলি বিমান হামলার তীব্র সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির বিষয়টি উল্লেখ করে একে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন তিনি। একই সঙ্গে এই হামলা মার্কিন-ইরান শান্তি আলোচনাকে নস্যাৎ করার ঝুঁকিতে ফেলেছিল বলেও ইঙ্গিত দেন ভ্যান্স।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার অবশ্যই রয়েছে, তবে একই সঙ্গে তাদের এই শান্তি প্রক্রিয়াকেও সম্মান জানাতে হবে।

চলতি মাসের শুরুর দিকে আলোচনা চলাকালীন হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরায়েলি হামলা এবং পরবর্তীতে ইরানের সঙ্গে সংক্ষিপ্ত সময়ের জন্য গোলাগুলি বিনিময়ের ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইসরায়েলের ওপর ক্ষোভ প্রকাশ করেছিলেন। ট্রাম্পের পর এবার একই বিষয়ে মুখ খুললেন ভ্যান্স।

ভাই্স প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকার আছে। তবে মৌলিকভাবে ইসরায়েলিদেরও, অন্য সবার মতো, এই শান্তি প্রক্রিয়াকে সম্মান জানাতে হবে, যা মূলত তাদের জন্য এবং পুরো অঞ্চলের জন্যই মঙ্গলজনক।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট (ট্রাম্প) মাঝে মাঝে যে কারণে খুব বেশি হতাশ হয়ে পড়েন তা হলো, আমরা যখনই চুক্তির একটি বড় ধরনের সাফল্যের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছাই, তখনই হঠাৎ করে বৈরুতের একটি বেসামরিক জনবসতিপূর্ণ এলাকায় বিশাল বিস্ফোরণ ঘটে। এর ফলে হিজবুল্লাহর সঙ্গে কোনও সম্পর্ক নেই এমন অনেক মানুষ প্রাণ হারান। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তা নিশ্চিত করতেই আমরা আরও ঘনিষ্ঠ সমন্বয়ের কথা বলেছি।

এই সমঝোতা স্মারকটি ইসরায়েলের সব রাজনৈতিক মহলে তীব্রভাবে সমালোচিত হলেও ভ্যান্সের দাবি, এই সমঝোতাটি এমন একটি চূড়ান্ত চুক্তির দিকে নিয়ে যেতে পারে যা হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থন পুরোপুরি বন্ধ করে দেবে। যদিও এই সমঝোতা স্মারকে মধ্যপ্রাচ্যে ইরানের কোনও প্রক্সি নেটওয়ার্কের কথা উল্লেখ করা হয়নি।

ইসরায়েলকে উদ্দেশ করে ভ্যান্স বলেন, অন্য সবার মতো ইসরায়েলিদের প্রতিও আমাদের মূল বার্তা হলো যে, আমরা মনেপ্রাণে চাই এই শান্তি প্রক্রিয়াটি আপনাদের জন্য ভালো কিছু বয়ে আনুক। আমরা চাই না হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালাক। তবে এটি নিশ্চিত করতে হলে আমাদের এমন একটি আঞ্চলিক রূপরেখা তৈরি করতে হবে, যা হিজবুল্লাহর অর্থায়ন ও তাদের প্রতি ইরানের সমর্থন বন্ধ করবে এবং একই সঙ্গে সব পক্ষ যাতে লেবাননের আঞ্চলিক সার্বভৌমত্বকে সম্মান করে তা নিশ্চিত করবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ইরানের ওপর নৌ অবরোধ প্রত্যাহার করলো যুক্তরাষ্ট্র
ইরান-মার্কিন চুক্তিকে স্বাগত জানালো কাতার, পাকিস্তানের প্রশংসা
সর্বশেষ খবর
মেসির বাবার স্বাস্থ্য নিয়ে গুজব, ক্ষোভ প্রকাশ পরিবারের
মেসির বাবার স্বাস্থ্য নিয়ে গুজব, ক্ষোভ প্রকাশ পরিবারের
সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ মারা গেছেন
সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ মারা গেছেন
মোকোয়েনার পেনাল্টিতে বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখলো দক্ষিণ আফ্রিকা 
মোকোয়েনার পেনাল্টিতে বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখলো দক্ষিণ আফ্রিকা 
মালয়েশিয়ায় গুরুত্ব পাবে শ্রমবাজার ও চীনে বিনিয়োগ 
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় গুরুত্ব পাবে শ্রমবাজার ও চীনে বিনিয়োগ 
সর্বাধিক পঠিত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
সেই খালেদা রাব্বানীকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী, কথা শুনে আবেগাপ্লুত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে আলোচনায় আসা জামায়াত এমপির বাবা এখনও জীবিত
শহীদ মুক্তিযোদ্ধার সন্তান দাবি করে আলোচনায় আসা জামায়াত এমপির বাবা এখনও জীবিত