প্রথম ট্রিলিয়নেয়ার হয়েই ৩৫০ বিলিয়ন ডলার হারালেন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
২৫ জুন ২০২৬, ১০:৪৮আপডেট : ২৫ জুন ২০২৬, ১০:৪৮

বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হওয়ার মাত্র কয়েক দিনের মাথায় ব্যক্তিগত সম্পদে রেকর্ড পতনের মুখোমুখি হয়েছেন ইলোন মাস্ক। তার রকেট কোম্পানি স্পেসএক্স-এর শেয়ারের দর প্রায় ৩০ শতাংশ পড়ে যাওয়ায় মাত্র এক সপ্তাহে ৩৫০ বিলিয়ন ডলার হারিয়েছেন এই মার্কিন ধনকুবের। ফোর্বসের হিসাব অনুযায়ী, মাস্কের সম্পদ ১.৪৫ ট্রিলিয়ন ডলার থেকে কমে বর্তমানে ১.১ ট্রিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে।

মাস্কের এক সপ্তাহের এই ক্ষতির পরিমাণ বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ল্যারি পেজের মোট সম্পদের (২৯৯ বিলিয়ন ডলার) চেয়েও বেশি। চলতি মাসের শুরুতে স্পেসএক্সের আইপিও ছাড়ার পর প্রথম তিন দিনে শেয়ারের দাম ৬৭ শতাংশ পর্যন্ত বেড়েছিল, যার ফলে কোম্পানির মূল্য দাঁড়ায় ১.৮ ট্রিলিয়ন ডলারে এবং মাস্ক বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার বনে যান। কিন্তু এরপর টানা তিন কার্যদিবসে স্পেসএক্সের বাজারমূল্য রেকর্ড ২.৯ ট্রিলিয়ন ডলার থেকে কমে ২ ট্রিলিয়ন ডলারে নেমে আসে। এর আগে ২০২২ সালেও টেসলার শেয়ারের দর পতনে ১৬৫ বিলিয়ন ডলার হারিয়ে সবচেয়ে বেশি ব্যক্তিগত সম্পদ হারানোর রেকর্ড গড়েছিলেন মাস্ক।

সোমবার স্পেসএক্স তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের প্রসারে ২০ বিলিয়ন ডলার তোলার জন্য বন্ড ছাড়ার পরিকল্পনা ঘোষণা করলে এক দিনেই শেয়ারের দর ১৬.৪ শতাংশ পড়ে যায়। এর ফলে এআই খাতে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বিশাল বিনিয়োগের সক্ষমতা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

যদিও স্পেসএক্স জানিয়েছে তাদের কাছে ১০০ বিলিয়ন ডলারের বেশি নগদ অর্থ রয়েছে। এই ধাক্কায় বিশ্বজুড়ে প্রযুক্তি খাতের শেয়ারের দাম কমছে। নিউ ইয়র্কের নাসডাক সূচক ১.৩ শতাংশ কমেছে এবং আলফাবেট ও আমাজনের শেয়ারের দর পড়েছে। এআই চিপ নির্মাতাদের শেয়ারের ব্যাপক পতনের কারণে দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক ১০ শতাংশ পড়ে গেলে সাময়িকভাবে লেনদেন বন্ধ করা হয় এবং জাপানের নিক্কেই সূচকও ৩.৬ শতাংশ হ্রাস পেয়েছে।

সূত্র: উইয়ন নিউজ

 

/এএ/
সম্পর্কিত
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় গ্যাস সরবরাহ বন্ধ
ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, পরীক্ষার মুখে রদ্রিগেজ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর: স্বাধীন পররাষ্ট্রনীতির পরীক্ষা 
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর: স্বাধীন পররাষ্ট্রনীতির পরীক্ষা 
‘দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে’  
‘দেশে ভয়াবহ হারে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাড়ছে’  
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
টানা দ্বিতীয় দফায় কমলো স্বর্ণের দাম
টানা দ্বিতীয় দফায় কমলো স্বর্ণের দাম
সর্বাধিক পঠিত
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
যশোর জেলা জাতীয় পার্টি২৫ শীর্ষ নেতাকে বিদায় জানিয়ে নতুন কমিটি করলো জাতীয় পার্টি
‘আওয়ামী লীগের আছে,  বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
‘আওয়ামী লীগের আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই’ 
ভরিতে ৫৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম
ভরিতে ৫৪৮২ টাকা কমলো স্বর্ণের দাম
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা
অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা