লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে মিছিল শুরুর আগেই বৈষম্যবিরোধী ৩ নেতা আটক

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৬, ১৮:২৬ আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ১৮:২৬

হবিগঞ্জে লোডশেডিং, গ্যাস সংকট নিরসন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব মাহদী হাসানসহ তিন জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গণে ‘সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে’ বিক্ষোভ মিছিলের জন্য জড়ো হলে তাদের আটক করা হয়।

আটক অন্য দুজন হলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য মীর্জা সুমন ও রকি। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিক্ষোভকে কেন্দ্র করে যেকোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং নিরাপত্তার স্বার্থে তাদের আটক করা হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনও মামলা করা হয়নি।’

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং দীর্ঘদিনের গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষ ও ব্যবসা-বাণিজ্যে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। এসব সমস্যা নিরসনের দাবিতে ‘সর্বস্তরের ছাত্র-জনতাকে’ নিয়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

তবে মিছিল শুরুর আগেই তিন জনকে আটক করায় ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

/এএম/ 
সম্পর্কিত
শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে চিলিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সংঘর্ষ
কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, আটক ৫৪৭
পাসপোর্টে বাবার পরিচয় পাল্টে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৪
সর্বশেষ খবর
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম