দমকলকর্মীদের ‘মানসিক সমর্থন’ দিতে হাজির ছাগল গোল্ডি

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুলাই ২০২৬, ১০:৫০ আপডেট : ১১ জুলাই ২০২৬, ১০:৫০

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে একটি ছোট দাবানল নেভানোর কাজে ব্যস্ত ছিলেন দমকলকর্মীরা। এমন কঠিন ও ক্লান্তিকর কাজের মাঝেই হঠাৎ তাদের সঙ্গী হতে হাজির হলো এক চমকপ্রদ অতিথি, একটি ছাগল! গোল্ডেন ওরিও নামের সংক্ষিপ্ত রূপ গোল্ডি নামের এই ৪ বছর বয়সী নাইজেরিয়ান বামন প্রজাতির ছাগলটি ঘণ্টার পর ঘণ্টা কর্মীদের পিছু পিছু ঘুরে তাদের মানসিক শক্তি ও বিনোদন জুগিয়েছে।

কলোরাডো স্প্রিংস ফায়ার ডিপার্টমেন্টের লেফট্যানেন্ট ট্রেভর লেল্যান্ড জানান, বাদামি ও সাদা রঙের ছাগলটি রক ক্রিক দাবানল নেভানো এবং ঝোপঝাড় পরিষ্কার করার সময় সার্বক্ষণিকভাবে দমকলকর্মীদের সঙ্গে ছিল। শুধু তা-ই নয়, সে নিজে কিছু গাছের পাতা চিবিয়ে কর্মীদের কাজে একটু সাহায্যও করেছে। কাজ শেষে কর্মীরা যখন পাহাড়ি ঢাল বেয়ে নিচে নেমে গাড়িতে উঠছিলেন, গোল্ডি তখনও তাদের পেছনে পেছনে ট্রেইলারের মতো হেঁটে যায়। এর আগে বৃহস্পতিবার দুপুরে যুক্তরাষ্ট্রের বন বিভাগের এক কর্মী যখন দুপুরের খাবার খাচ্ছিলেন, গোল্ডি তার কাঁধের ওপর মাথা বাড়িয়ে খাবারের ভাগ নেওয়ারও চেষ্টা করে।

গোল্ডির মালিক লিন্ডসে গ্লেডার জানান, তার পোষা ছাগলটি ভীষণ সামাজিক। তিনি বলেন, কঠোর পরিশ্রম করা এই নারী-পুরুষদের একটু হাসাতে এবং আনন্দ দিতেই গোল্ডি হাজির হয়েছিল। ও ওদের মানসিক ক্লান্তি দূর করতে দারুণ ভূমিকা রেখেছে।

কলোরাডো স্প্রিংস ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র অ্যাশলে ফ্রাঙ্কো জানান, শুক্রবারের মধ্যে দাবানলটি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার আশা করা হচ্ছে। বরফহীনতা, উচ্চ তাপমাত্রা ও বৈরী বাতাসের কারণে চলতি মাসে ডেনভারের দক্ষিণ-পশ্চিমে অ্যাসপেন একরস দাবানলসহ বিভিন্ন এলাকায় দমকলকর্মীদের তীব্র ব্যস্ত সময় পার করতে হচ্ছে।

লেফট্যানেন্ট লেল্যান্ড হাসিমুখে বলেন, ও অগ্নিনির্বাপণ কাজে সরাসরি কতটা সাহায্য করেছে জানি না, তবে আমাদের চারপাশে এমন একটা প্রাণীর উপস্থিতি সব সময়ই ভীষণ দারুণ এক অনুভূতি।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
যুদ্ধ জাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
সু চিকে যে দুটি বই পাঠালেন রাজা তৃতীয় চার্লস
এসসিও বৈঠকে ইসহাক দারের উপস্থিতিতে যা বললেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
যারা একাত্তরে ধোঁকা দিয়েছিল, তারা চব্বিশেও দিয়েছে: প্রধানমন্ত্রী
মাবিদার ওভারহেড কিকে মোহামেডানকে রুখে দিয়েছে পিডাব্লিউডি
মাবিদার ওভারহেড কিকে মোহামেডানকে রুখে দিয়েছে পিডাব্লিউডি
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
জাস্টিন বিবারের সাবেক প্রেমিকা সাহারা রের মৃত্যু, কারণ অজানা
রাজধানীতে ছুটির হাওয়া, সড়ক নেই চিরচেনা ব্যস্ততা
রাজধানীতে ছুটির হাওয়া, সড়ক নেই চিরচেনা ব্যস্ততা
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত