এত মূল্যবৃদ্ধি দেখিনি, গরুর মাংস কেনা বন্ধ করে দিয়েছি

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৬, ২১:৫৫আপডেট : ২৬ জুলাই ২০২৬, ২২:০৭

আজ রাতে রাতের খাবারে কী রান্না হবে? টেক্সাসের আদা তোরেস কিংবা ম্যাচাসুসেটসের এপ্রিল জ্যাকের জন্য উত্তরটা খুব সহজ, সুপারমার্কেটে আজ যে খাবারটি সবচেয়ে বেশি ছাড়ে বিক্রি হচ্ছে, সেটিই।

যুক্তরাষ্ট্রে গত আর্ধশতকের মধ্যে খাদ্যের দাম সবচেয়ে বেশি বৃদ্ধি পাওয়ায় মার্কিন পরিবারগুলোর বাজার করার অভ্যাসে বড় পরিবর্তন এসেছে। সরকারি হিসাব অনুযায়ী, ২০১৯ সালের শুরু থেকে দেশটির শহরগুলোতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম প্রায় ৩৩ শতাংশ বেড়েছে। অথচ এর আগের সাড়ে সাত বছরে এই বৃদ্ধির হার ছিল মাত্র ৬.৪ শতাংশ।

করোনাভাইরাস মহামারির কারণে সরবরাহ ব্যবস্থার ব্যাঘাত, খরা ও বার্ড ফ্লু, কফি বা টমেটোর মতো পণ্যে চড়া শুল্ক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং সম্প্রতি মধ্যপ্রাচ্যের নতুন সংঘাতের কারণে তেলের দাম বৃদ্ধি পাওয়াকে এই ঐতিহাসিক মূল্যবৃদ্ধির কারণ হিসেবে দেখা হচ্ছে। এই উচ্চ মূল্যবৃদ্ধি আগামী মধ্যবর্তী নির্বাচনেও বড় ইস্যু হয়ে উঠেছে।

বাজার বিশ্লেষক সংস্থা কারকানা-র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট স্যালি লায়ন্স ওয়াট বলেন, পরিবারগুলো এখন অর্থনৈতিক চাপ সামলাতে নিজেদের মতো করে নতুন কৌশল ও উপায় তৈরি করছে।

গরুর মাংসের আকাশছোঁয়া দাম অনেক মার্কিনির জন্য বাজেট সামলানো অসম্ভব করে তুলেছে। যুক্তরাষ্ট্রে প্রতি পাউন্ড কিমা করা গরুর মাংসের দাম এখন ৬.৮২ ডলারে পৌঁছেছে, যা ২০১৯ সালের চেয়ে ৭৯ শতাংশ বেশি।

এত মূল্যবৃদ্ধি দেখিনি, গরুর মাংস কেনা বন্ধ করে দিয়েছি

টেক্সাসের বাসিন্দা আদা তোরেস জানান, পাঁচ পাউন্ড কিমা মাংসের দাম এখন প্রায় ২০ ডলার। পাঁচ সদস্যের পরিবারের খাবার সামলাতে তিনি এখন আর গরুর মাংস কিনতে পারছেন না। ব্র্যান্ডের টমেটো সস বা বিনসের বদলে ওয়ালমার্টের সস্তা নিজস্ব পণ্য ব্যবহার করছেন তিনি।

আবার বস্টনের কাছে বসবাসকারী এপ্রিল জ্যাকের কেনাকাটার কৌশল শুরু হয় বিশেষ ছাড়ের অ্যাপ আর কুপন দেখে। ছাড় থাকলে তবেই চিকেন বা স্টেক কেনেন তিনি। জনপ্রিয় ব্র্যান্ডের বিস্কুট বা ক্যানজাত খাবার কেনা তিনি বন্ধ করে দিয়েছেন।

আলিক্সপার্টনারস-এর বিশ্লেষক ম্যাট হ্যামোরি মনে করেন, নির্দিষ্ট বাজেটের অতিরিক্ত দাম মনে হলে মার্কিন ক্রেতারা সস্তা বিকল্প খোঁজেন বা খরচ কমিয়ে ফেলেন।

সান ফ্রান্সিসকোর পার্লার চালক জ্যাক চ্যাং পাঁচজনের পরিবার সামলাতে হিমশিম খাচ্ছেন। ৩৩ বছর বয়সী এই সেলুনকর্মী বলেন, আমার কার্ডের বিল দেখে ভাবি কীভাবে পরিশোধ করব। বিল বকেয়া পড়ে যাচ্ছে।

চ্যাংয়ের পরিবার সস্তা জেনেরিক ব্র্যান্ডের পণ্য কেনে এবং তাদের চার বছরের মেয়ের স্কুলের বেঁচে যাওয়া অতিরিক্ত খাবার ঘরে নিয়ে আসে। চ্যাং ও তার ৭৭ বছর বয়সী মা সাহায্য নিচ্ছেন সরকারি খাদ্য সহায়তা কর্মসূচি ও ফুড ব্যাংক থেকে। যদিও গত বছর ট্রাম্প প্রশাসন এসএনএপি-র যোগ্যতার নিয়ম কঠোর করায় সুবিধাভোগীর সংখ্যা ১২ শতাংশ কমে ৩৭ মিলিয়নে নেমেছে।

এমনকি হাওয়াইয়ের মতো পর্যটন দ্বীপেও কেনাকাটার ধরণ বদলে গেছে। জ্বালানি খরচ বাড়ায় দ্বীপগুলোর মধ্যে পরিবহন ব্যয় বেড়ে গেছে। কানেওহে অঞ্চলের ২৮ বছর বয়সী পেস্ট্রি শেফ আমান্দা তাবাদোরো জানান, স্থানীয়ভাবে উৎপাদিত স্ট্রবেরি ও লিচির দাম অতিরিক্ত বেড়ে যাওয়ায় তিনি মেক্সিকো বা ক্যালিফোর্নিয়া থেকে আসা কম দামি ফল কিনতে বাধ্য হচ্ছেন। এক গ্যালন দুধের দাম ৯ ডলারে ওঠায় সাধারণ মিষ্টি বানানোও এখন কঠিন হয়ে পড়েছে।

অনেক পরিবারের ক্ষেত্রে কাজের মজুরি কিছুটা বাড়লেও বাড়ি ভাড়া ও বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ায় খাদ্যের এই বাড়তি মূল্য সাধারণ মানুষের বাজেটে প্রচণ্ড মানসিক চাপ ও অসন্তোষ সৃষ্টি করেছে।

সূত্র: এপি

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
এবার তেলেঙ্গানার শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করলো খোদ বিজেপি
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
সর্বশেষ খবর
এক বুক স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন, দেড় মাসেই লাশ হয়ে বাড়ি ফিরলেন
এক বুক স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন, দেড় মাসেই লাশ হয়ে বাড়ি ফিরলেন
জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বিমানমন্ত্রী
জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বিমানমন্ত্রী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
এবার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে ‘বিষ’, ৩ পুলিশ সদস্য অসুস্থ
এবার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর ক্যাম্পের পানিতে ‘বিষ’, ৩ পুলিশ সদস্য অসুস্থ
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি