হামলা স্থগিতে ট্রাম্পকে অনুরোধের দাবি প্রত্যাখ্যান ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
০২ আগস্ট ২০২৬, ১৮:২৮আপডেট : ০২ আগস্ট ২০২৬, ১৮:২৮

ইরানের পক্ষ থেকে হামলা স্থগিতের জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করার যে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন, তা অস্বীকার করেছে দেশটির গণমাধ্যম। রবিবার (২ আগস্ট) বার্তা সংস্থা মেহের সামরিক কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে, ট্রাম্পের এই দাবি একটি নতুন মিথ্যা ছাড়া আর কিছুই নয়। একই সঙ্গে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত বলেও জানানো হয়েছে।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে চুক্তি সম্পাদনের শর্তে তিনি প্রস্তাবিত হামলা বাতিল করছেন। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লিখেছিলেন, একটি চুক্তির কাঠামোর বিষয়ে সম্মতি হওয়ায় ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ তাকে হামলা না চালানোর জন্য অনুরোধ করেছিল।

ট্রাম্প আরও লিখেছিলেন, এর মধ্যে থাকবে অনতিবিলম্বে, সম্পূর্ণ ও চূড়ান্তভাবে হরমুজ প্রণালি উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানো।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর তাগিদ দেওয়ার পর ট্রাম্পের এই বক্তব্য আসে। তবে ঘোষণার পর থেকে রবিবার রাত পর্যন্ত ইরান বা যুক্তরাষ্ট্রের দিক থেকে নতুন কোনও হামলার খবর পাওয়া যায়নি।

হামলা বন্ধের খবরের মাঝেই শনিবার মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের ভ্রমণ এড়িয়ে চলা এবং যেকোনও সময় দেশ ছাড়ার প্রস্তুত থাকার তাগিদ দিয়েছে অঞ্চলের মার্কিন দূতাবাসগুলো। জর্ডানে অবস্থিত মার্কিন দূতাবাস এক নিরাপত্তাবার্তায় বলেছে, বর্তমানে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকানদের উচ্চমাত্রার সতর্কতা অবলম্বন করা উচিত এবং ফ্লাইট বাতিল, সাময়িক আকাশসীমা বন্ধ ও সম্ভাব্য ভ্রমণ বিঘ্ন ঘটার বিষয়ে প্রস্তুত থাকা উচিত।

আম্মান, জেরুজালেম ও বাগদাদের মার্কিন মিশনগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের সতর্কতা প্রকাশ করেছে। ট্রাম্প নতুন করে ইরানে নতুন সামরিক হামলার নির্দেশ দিয়েছেন, এমন খবর প্রকাশের পরেই মূলত এই ভ্রমণ সতর্কতাগুলো জারি করা হয়েছিল।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
মস্কোতে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২১
কবরের জায়গা ৮ লাখ রুপিতে বিক্রির অভিযোগ
যে ফলের দাম আইফোনের চেয়েও বেশি
সর্বশেষ খবর
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
বাংলাদেশে ‘কালো তালিকাভুক্ত’ হচ্ছে এলপিপি?
মস্কোতে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২১
মস্কোতে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে নিহত ৩, আহত ২১
রোগী বললেন ১ হাজার টাকায় ভ্যাকসিন কিনেছি, শুনে দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী
রোগী বললেন ১ হাজার টাকায় ভ্যাকসিন কিনেছি, শুনে দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী
জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার
জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার
সর্বাধিক পঠিত
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
২০ বছর ধরে মৃত মহিউদ্দিনের বেতন তুলে নিচ্ছেন জামায়াত নেতা মহিউদ্দিন
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্র, যেকোনও একটিকে বেছে নিতে হবে বললেন মার্কিন জেনারেল
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন: বস্তাভর্তি উত্তরপত্রসহ ধরা পড়লেন শিক্ষক
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব
আসিয়ানে যোগ দেওয়া হচ্ছে না বাংলাদেশের, কারণ জানালেন মহাসচিব