নাটালি হার্পসহ হোয়াইট হাউসের কর্মকর্তাদের ট্রাম্পের উপহার, কে কত পেলো?

আন্তর্জাতিক ডেস্ক
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩০আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩০

হোয়াইট হাউসের চার কর্মকর্তাকে বড় অঙ্কের বড়দিনের উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশাসনের প্রকাশ করা নতুন আর্থিক নথিতে দেখা গেছে, নির্বাহী সহকারী নাটালি হার্পকে ৪৫ হাজার ডলার দিয়েছেন তিনি। ওয়শিংটন পোস্টের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
 
ট্রাম্পের যোগাযোগবিষয়ক উপদেষ্টা মার্গো মার্টিন ও ওভাল অফিসের কার্যক্রমের উপ-পরিচালক চেম্বারলেইন হ্যারিসও পেয়েছেন ৪৫ হাজার ডলার করে। আর ওভাল অফিসের কার্যক্রম পরিচালক ওয়াল্ট নাউটা পেয়েছেন ২০ হাজার ডলার। সব মিলিয়ে উপহারের পরিমাণ ১ লাখ ৫৫ হাজার ডলার।

কর্মকর্তাদের বার্ষিক আর্থিক ঘোষণাপত্রে মঙ্গলবার এসব উপহারের তথ্য প্রকাশ করা হয়। হোয়াইট হাউসের বেতনসংক্রান্ত নথি অনুযায়ী, হার্প, মার্টিন ও হ্যারিসের বার্ষিক বেতন ১ লাখ ৫০ হাজার ডলার এবং নাউটার বেতন ১ লাখ ৭৫ হাজার ডলার।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প দীর্ঘদিন ধরেই তার ঘনিষ্ঠদের বড়দিনের উপহার দিয়ে আসছেন। সরকারি দায়িত্বের সঙ্গে এসব অর্থের কোনও সম্পর্ক নেই এবং সংশ্লিষ্ট আইন ও নৈতিকতার মানদণ্ড অনুযায়ী এগুলো অনুমোদিত বলেও দাবি করেছেন তিনি।

ট্রাম্পের পাশে প্রায়ই দেখা যায় হার্পকে। প্রেসিডেন্ট কাগজে গুরুত্বপূর্ণ তথ্য পড়তে পছন্দ করেন বলে তার জন্য ইতিবাচক সংবাদ প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট প্রিন্ট করতে হার্প সঙ্গে একটি বহনযোগ্য প্রিন্টার রাখেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নাউটা এর আগে ট্রাম্পের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। 

/এসএইচএম/
সম্পর্কিত
বাসের কাচ ভেঙে ঢুকে পড়লো ট্রাক্টরে থাকা রড, প্রাণ গেলো চালকের
উত্তর কোরিয়ার ইউরেনিয়াম সক্ষমতা নিয়ে যা জানা গেলো
প্রথমবার সড়কপথে সরাসরি যুক্ত হলো রাশিয়া-উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আইফোন নিয়ে গেলো দুর্বৃত্তরা
প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আইফোন নিয়ে গেলো দুর্বৃত্তরা
বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা
বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা হতে পারে না: রুমিন ফারহানা
বাসের কাচ ভেঙে ঢুকে পড়লো ট্রাক্টরে থাকা রড, প্রাণ গেলো চালকের
বাসের কাচ ভেঙে ঢুকে পড়লো ট্রাক্টরে থাকা রড, প্রাণ গেলো চালকের
বিছানার চাদর বারবার সরে যায়? সহজ ৫ কৌশলে রাখুন টানটান
বিছানার চাদর বারবার সরে যায়? সহজ ৫ কৌশলে রাখুন টানটান
সর্বাধিক পঠিত
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
‘মেয়ে হয়ে কেন ছেলেদের কোচ হতে পারবো না’
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
সরিষার তেলের নামে অন্য তেল, মধুতে চিনির সিরাপ: সংসদে সানসিলা
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
এনসিপির এক নেত্রীকে আটক করেছে পুলিশ
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত
রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেম, প্রকাশ্যে এলো রোমান্টিক মুহূর্ত