ওবামাকে ‘অত্যন্ত অযোগ্য’ বলে ট্রাম্পের পাল্টা জবাব

আন্তর্জাতিক ডেস্ক
২৫ অক্টোবর ২০২৬, ২১:১৭ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ২১:১৭

আসন্ন ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। ওহাইয়ো ও মিশিগানের নির্বাচনি প্রচারণায় ওবামা তীব্র সমালোচনা করার পর রবিবার পাল্টা জবাবে ওবামাকে ‘অত্যন্ত অযোগ্য প্রেসিডেন্ট’ বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ওবামা অত্যন্ত অযোগ্য একজন প্রেসিডেন্ট ছিলেন! তিনি ইরানকে শত কোটি ডলার দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরির পথ করে দিয়েছিলেন। তিনি বলেছিলেন ‘কুখ্যাত’ হিলারি ক্লিনটন জিতবেন, তার জন্য ব্যাপক প্রচার চালিয়েছিলেন এবং হিলারি সব দিক দিয়ে হেরেছিলেন। এরপর তিনি কামালার পক্ষে পুরোদমে প্রচার চালান, তিনিও একইভাবে হেরে যান।

ডেমোক্র্যাটিক দলের প্রার্থী এবং সিনেট পদপ্রার্থী ওবামা-সমর্থিত আব্দুল এল-সায়েদেরও সমালোচনা করেন ট্রাম্প। প্রতিপক্ষকে ভুয়া ডাক্তার আখ্যা দিয়ে ট্রাম্প সেখানে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে ভোট দেওয়ার আহ্বান জানান।

এর আগে কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণী নির্বাচনের ১০ দিন আগে ডেমোক্র্যাট প্রার্থীদের পক্ষে প্রচারণায় নেমে ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। ড্রেট্রয়েট ও ক্লিভল্যান্ডের সমাবেশে ওবামা ট্রাম্পের নীতি, দুর্নীতি ও হোয়াইট হাউসের নকশা পরিবর্তনের রুচির কঠোর সমালোচনা করে বলেন, আমরা কখনও এমন কোনও প্রেসিডেন্টকে দেখিনি যিনি আপনার টাকায় সরাসরি বাটপারিতে এমন পারদর্শী।

৩ নভেম্বরের নির্বাচনকে ট্রাম্পের বোকামি থামানোর একটি ‘সার্কিট ব্রেকার’ হিসেবে বর্ণনা করেন ওবামা।

ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে ওবামা আরও বলেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে হুমকির মুখে এখন বিশ্ববাজারে তেল সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালিতে ইরানের একচ্ছত্র প্রভাব তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি হোয়াইট হাউসের নতুন সাজসজ্জাকে ব্যঙ্গ করে বলেন, তিনি (ট্রাম্প) হোয়াইট হাউসকে এমনভাবে সাজিয়েছেন যেন মনে হচ্ছে সাদ্দাম হোসেন নতুন কোনও চিজকেক ফ্যাক্টরি খুলেছেন।

আগস্টের রয়টার্স/ইপসোস জরিপ অনুযায়ী, ৬৩ শতাংশ আমেরিকান মনে করেন ট্রাম্প পরিবার ক্রিপ্টোকারেন্সি থেকে অনৈতিক সুবিধা নিয়েছে এবং ৬৯ শতাংশ মনে করেন তার নীতিগত সিদ্ধান্ত ব্যক্তিগত ব্যবসার মাধ্যমে প্রভাবিত। ডেমোক্র্যাটরা আশা করছেন, ওবামার সক্রিয় উপস্থিতি সিনেট নির্বাচনে বিশেষ ভূমিকা রাখবে।

সূত্র: এএফপি

/এএ/
সম্পর্কিত
পর্তুগালে বিক্ষোভকারীদের তাঁবু উচ্ছেদ, গ্রেফতার ২৫
মোদির বাপও যাবে, মেজাজ হারালেন কংগ্রেস সভাপতি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর: ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭
গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর: ১০০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৭
একের পর এক গুলি করে হত্যা, জনমনে আতঙ্ক  
একের পর এক গুলি করে হত্যা, জনমনে আতঙ্ক  
বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে নাটক শুরু করেছে: আখতার হোসেন
বিএনপি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে নাটক শুরু করেছে: আখতার হোসেন
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? প্রস্তাবনায় যেসব নাম
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক