রিপাবলিকানদের হারে ইরান যুদ্ধের প্রভাব, স্বীকার করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর ২০২৬, ১৭:৫৬ আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১৭:৫৬

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের কাছে সিনেট ও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ হারিয়ে রিপাবলিকানদের বড় পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের ভূমিকার কথা স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করি এর একটি অংশ ছিল ইরান। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া পৃথক সাক্ষাৎকারেও তিনি একই কথা উল্লেখ করে বলেন, ইরান এর একটি অংশ ছিল।

তবে মঙ্গলবার নির্বাচনে দল বড় ব্যবধানে হারলেও এবং নিজের নির্বাচনি প্রতিশ্রুতি ‘নতুন কোনও যুদ্ধ নয়’ থাকা সত্ত্বেও ইরান আক্রমণের সিদ্ধান্তকে সমর্থন করেছেন ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন, আমি সঠিক কাজটিই করেছি। পরিস্থিতি আবার তৈরি হলে আমি আবারও একই কাজ করতাম।

নবম মাসে পা দেওয়া এই যুদ্ধটি শুরুর পর থেকেই আমেরিকানদের কাছে অপ্রিয় হয়ে উঠেছে। নির্বাচনি প্রচারে ডেমোক্র্যাট প্রার্থীরা এই সংঘাতকেই জ্বালানি তেলসহ অন্যান্য পণ্যের মূল্যবৃদ্ধির জন্য দায়ী করেন।

এদিকে মার্কিন নির্বাচনের ফলকে তেহরানে ইতিবাচক হিসেবে দেখা হয়েছে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ লিখেছেন, আমেরিকানরা যুদ্ধকে ‘না’ বলেছে, এবং আমরা এই বার্তা সমর্থন করি।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
‘নীল সুনামিতে’ ট্রাম্প ও ইসরায়েলের শঙ্কা দেখছে ইসরায়েলি মিডিয়া
আবদুল এল-সাইয়েদ: মুসলিম পরিচয় ছাড়িয়ে তার জয়ের তাৎপর্য যেখানে
যুক্তরাষ্ট্রের নির্বাচনে জয়লাভ করা এই ৭ মুসলিম কারা?
সর্বশেষ খবর
গায়ে পেট্রোল ঢেলে আগুন দেন স্বামী, ৪ দিন পর সেই নারীর মৃত্যু
গায়ে পেট্রোল ঢেলে আগুন দেন স্বামী, ৪ দিন পর সেই নারীর মৃত্যু
এবার বিএনপির কার্যালয়ে ভাঙচুরের দুই মামলায় টিপুকে গ্রেফতার দেখালো পুলিশ
এবার বিএনপির কার্যালয়ে ভাঙচুরের দুই মামলায় টিপুকে গ্রেফতার দেখালো পুলিশ
হাওরাঞ্চলে স্যাটেলাইট হাসপাতাল ও নৌ-অ্যাম্বুলেন্স চান ডেপুটি স্পিকার
হাওরাঞ্চলে স্যাটেলাইট হাসপাতাল ও নৌ-অ্যাম্বুলেন্স চান ডেপুটি স্পিকার
‘নীল সুনামিতে’ ট্রাম্প ও ইসরায়েলের শঙ্কা দেখছে ইসরায়েলি মিডিয়া
‘নীল সুনামিতে’ ট্রাম্প ও ইসরায়েলের শঙ্কা দেখছে ইসরায়েলি মিডিয়া
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
নতুন দায়িত্বে ইশরাক হোসেন
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
চাঁদাবাজির মামলায় চার্জশিট দাখিল ‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালালে কী করতে হবে, জনগণকে জানিয়ে দিলো ইরান
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে যা বললো ভারত
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা
ধানক্ষেতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় সেখানেই স্বামী-স্ত্রীকে হত্যা