ইরানকে ধ্বংসের হুমকি দিয়ে ট্রাম্প বললেন, ‘শিগগিরই জানতে পারবেন’

আন্তর্জাতিক ডেস্ক
০৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৮

ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সবাই শিগগিরই জানতে পারবে। বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, এখন আমরা সিদ্ধান্ত নেব: আমরা কি আরও সামনে এগোতে চাই এবং শুধু এটি নিশ্চিত করতে চাই যে এই ঘটনা আর কখনোই ঘটবে না?

তিনি আরও বলেন, সম্ভব হলে আমি পুরো দেশটি ধ্বংস করতে চাই না, তবে হয়তো আমাকে তা-ই করতে হবে। আর আপনারা তা শিগগিরই জানতে পারবেন।

গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি যুদ্ধের পর ঘুরে দাঁড়াতে ইরানের প্রায় ২৫ বছর সময় লাগবে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট।

মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের কাছে পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে কোনও প্রস্তাব পাঠিয়েছে কি না এবং তাতে মার্কিন অনুমোদন রয়েছে কি না জানতে চাইলে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করছে না।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এএ/
সম্পর্কিত
পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এক বিছানায় শুয়েই ফ্রান্স ও সুইজারল্যান্ড ভ্রমণ!
কেন ভারতের এই গ্রামটিকে বলা হয় ‘মিলিয়নিয়ার ভিলেজ’
সর্বশেষ খবর
পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
চুরি করতে গিয়ে স্থানীয়দের ধাওয়া, ডাব গাছে উঠে সাড়ে তিন ঘণ্টা আটকা যুবক
চুরি করতে গিয়ে স্থানীয়দের ধাওয়া, ডাব গাছে উঠে সাড়ে তিন ঘণ্টা আটকা যুবক
এক বিছানায় শুয়েই ফ্রান্স ও সুইজারল্যান্ড ভ্রমণ!
এক বিছানায় শুয়েই ফ্রান্স ও সুইজারল্যান্ড ভ্রমণ!
নভেম্বরে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা
নভেম্বরে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি