চুরি করতে গিয়ে স্থানীয়দের ধাওয়া, ডাব গাছে উঠে সাড়ে তিন ঘণ্টা আটকা যুবক

জামালপুর প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৬, ১০:১৬ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৬

জামালপুর শহরে চুরির চেষ্টার অভিযোগে স্থানীয়দের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে ডাবগাছে উঠে পড়েন এক যুবক। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের চেষ্টায় সাড়ে তিন ঘণ্টা পর গাছ থেকে নিচে নামেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের টিক্কাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে ওই যুবক গাছ থেকে নেমে আসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন ওই যুবক। একপর্যায়ে তাকে চুরির চেষ্টার অভিযোগে ধাওয়া করেন স্থানীয়রা। তাদের হাত থেকে বাঁচতে দৌড়ে একটি ডাবগাছে উঠে পড়েন তিনি। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গাছ থেকে নামতে রাজি হননি।

পরে রাত ১০টার দিকে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন। নানা কৌশলে তাকে নিচে নামানোর চেষ্টা করা হয়। এমনকি বুঝিয়ে ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েও প্রথম দিকে তাকে নামানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত রাত সাড়ে ১২টার দিকে তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন।

জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, এক যুবক চুরি করতে এসে ডাবগাছে আটকা পড়েছেন এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রথমে ওই যুবক গাছ থেকে নামতে রাজি হচ্ছিলেন না।

তিনি আরও বলেন, ওই যুবকের ধারণা ছিল, নিচে নামলেই পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। পরে তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি নামতে রাজি হননি। একপর্যায়ে সাড়ে তিন ঘণ্টা পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন। তিনি অনেক ভয় পেয়েছিলেন। পরে তাকে বুঝিয়ে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
আসামি ধরতে গিয়ে গুলিসহ পিস্তল হারালেন এসআই, উদ্ধার হলো যেভাবে
তল্লাশি করতে গিয়ে কুবি শিক্ষার্থীদের হাতে আটক দুই পুলিশ সদস্য
পরিদর্শক থেকে এএসপি হলেন পুলিশের ৭৮ কর্মকর্তা
সর্বশেষ খবর
সামান্তাকে নিয়ে অপপ্রচারের সমালোচনা করে যা বললেন মাহফুজ আলম
সামান্তাকে নিয়ে অপপ্রচারের সমালোচনা করে যা বললেন মাহফুজ আলম
একজনের মৃত্যুতে পুরুষশূন্য গ্রাম, ৪০ বাড়িতে তিন দিন লুটপাটের অভিযোগ
একজনের মৃত্যুতে পুরুষশূন্য গ্রাম, ৪০ বাড়িতে তিন দিন লুটপাটের অভিযোগ
পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এক বিছানায় শুয়েই ফ্রান্স ও সুইজারল্যান্ড ভ্রমণ!
এক বিছানায় শুয়েই ফ্রান্স ও সুইজারল্যান্ড ভ্রমণ!
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি