বিশ্ববাজারে আবারও কমলো স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১৬:০১ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৬:০১

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ অব্যাহত থাকা এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আবারও সুদের হার বাড়াবে বাজার সংশ্লিষ্টদের এমন ক্রমবর্ধমান প্রত্যাশার চাপে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিশ্ববাজারে স্বর্ণের দাম কিছুটা আরও কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা ৩০ জিএমটি পর্যন্ত স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৩ হাজার ৫৬৫ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে। এর আগে বুধবার স্বর্ণের দাম সাময়িকভাবে মনস্তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে গিয়েছিল, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন।

বাইবিটের প্রধান বাজার বিশ্লেষক হান তান বলেন, স্পট গোল্ড বর্তমানে ৩ হাজার ৫০০ ডলারের মাঝামাঝি স্তরে সাপোর্ট যাচাই করছে। ফেড সুদের হার বাড়ানোর চক্রের শেষ প্রান্তে পৌঁছেছে, বাজারে এমন আভাস না মেলা পর্যন্ত স্বর্ণের দামে টেকসই পুনরুদ্ধারের সম্ভাবনা কম।

তিনি আরও বলেন, বিনিয়োগকারীরা এখন কিছুটা চাপে থাকবেন। তবে বিশ্ব আর্থিক বাজারে নতুন কোনও ঝুঁকি তৈরি হলে এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর ধারাবাহিক ক্রয়ের ফলে এই মূল্যবান ধাতুটি কিছুটা সমর্থন পেতে পারে।

বুধবার প্রকাশিত তথ্যে দেখা গেছে, শক্তিশালী অভ্যন্তরীণ চাহিদার কারণে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়ছে এবং অক্টোবরে মূল মূল্যস্ফীতির চাপ ২০২৩ সালের শেষ দিকের পর সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি রেকর্ড করেছে। এই তথ্য আগামী মাসে এবং ২০২৭ সালের শুরুতে ফেডের পক্ষ থেকে পুনরায় সুদের হার বৃদ্ধির প্রত্যাশাকে আরও জোরালো করেছে।

সাধারণত স্বর্ণকে মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবে দেখা হলেও, উচ্চ সুদের হার সুদবিহীন এই সম্পদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। টিডি সিকিউরিটিজের বিশ্লেষকরা এক নোটে জানিয়েছেন, ঝুঁকি বিদ্যমান থাকায় এখনই স্বর্ণ বা অন্যান্য মূল্যবান ধাতুর দামের সর্বনিম্ন স্তর নির্ধারণ করা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তবে দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীরা সুদের হার কমার প্রত্যাশা করলে আগামী বছরের শেষার্ধে স্বর্ণের দাম আউন্সপ্রতি ৫ হাজার ডলারের দিকে এগোতে পারে বলে তারা পূর্বাভাস দিয়েছেন।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে বৃহস্পতিবার স্পট সিলভারের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪১ দশমিক ৩৮ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্লাটিনামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ২৯৪ দশমিক ১৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৭৭ ডলারে লেনদেন হয়েছে। উল্লেখ্য, থ্যাংকসগিভিং ছুটির কারণে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আর্থিক বাজারগুলো বন্ধ রয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
বিমানবালাকে যৌন হয়রানি ও পুলিশের গায়ে থুতু, সিঙ্গাপুরে বাংলাদেশি যুবকের কারাদণ্ড
কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার বাড়ানোর নির্দেশ কিমের
মশার দেহে ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে ডেঙ্গু প্রতিরোধে ব্রাজিলের সাফল্য
সর্বশেষ খবর
বাংলাদেশ সিরিজের আগে চোটের ধাক্কা দক্ষিণ আফ্রিকায়
বাংলাদেশ সিরিজের আগে চোটের ধাক্কা দক্ষিণ আফ্রিকায়
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৩৯৬২ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৩৯৬২ মামলা
‘জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি ১১ দলীয় জোট ছাড়তে পারবে না’
‘জামায়াত নিয়ন্ত্রিত এনসিপি ১১ দলীয় জোট ছাড়তে পারবে না’
রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৪৯৯
রাজধানীতে ২৪ ঘণ্টায় অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৪৯৯
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
গ্রেফতারি পরোয়ানা নিয়ে হঠাৎ মাহমুদুর রহমানের বাসায় পুলিশ
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখায় বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার