নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এক ট্রাফিক সার্জেন্ট বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ নভেম্বর ২০২৬, ০০:০৫ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০০:০৫

ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ অমান্য করার অভিযোগে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর ট্রাফিক জোনের এক সার্জেন্টকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্ত হওয়া সার্জেন্টের নাম মুজাহিদুল ইসলাম। তিনি ২০১৭ ব্যাচে সার্জেন্ট হিসেবে দেন। তার বাড়ি গোপালগঞ্জে।

দুই দিন আগে তাকে বরখাস্ত করা হলেও বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।

পুলিশের একটি সূত্র জানায়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশে একটি নাশকতা মামলার বাদী হতে না চাওয়ায় এবং আরও কিছু কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে সিএমপির আরেকটি সূত্র জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগ তাকে বরখাস্ত করা হয়।

তবে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অমান্য করায় ট্রাফিক সার্জেন্ট মুজাহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত চলমান আছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ তাকে গ্রেফতার কিংবা হেফাজতে নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না, গ্রেফতার করা হয়নি। সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

সার্জেন্ট মুজাহিদুল ইসলাম সিএমপির বন্দর ট্রাফিক জোনে কর্মরত। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, গত ১৯ নভেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের সময় বন্দরের সল্টগোলা ক্রসিং বক্সের দায়িত্বে ছিলেন সার্জেন্ট মুজাহিদ। রাতে পুলিশ বক্সে গ্লাস ভাঙচুর ও ভেতরে আগুনের আলামত পাওয়া যায়। মুজাহিদকে এই বিষয়ে মামলা করতে বলা হলেও সেই আদেশ মানেননি।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার জাহাংগীর আলমকে গ্রেফতার করা হয়।

/এএম/ 
সম্পর্কিত
সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা
নাশকতার নেপথ্যে কারা, পুলিশ-প্রশাসনেও নজর গোয়েন্দাদের
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
সর্বশেষ খবর
ছোট কারখানা বন্ধের আশঙ্কায় ১৭ হাজারে আটকে গেলো মজুরি
ছোট কারখানা বন্ধের আশঙ্কায় ১৭ হাজারে আটকে গেলো মজুরি
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
সরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা বরাদ্দ, আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত
সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা
সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা
গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে ট্রাইব্যুনালে সংসদীয় ককাস
গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে ট্রাইব্যুনালে সংসদীয় ককাস
সর্বাধিক পঠিত
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র