আফগানিস্তানে ‘বিদেশিদের আবাসিক এলাকায়’ তালেবানদের হামলা

বিদেশ ডেস্ক
০১ আগস্ট ২০১৬, ০৮:২২আপডেট : ০১ আগস্ট ২০১৬, ০৮:২২

কাবুলে বিদেশিদের আবাসিক এলাকায় তালেবানদের হামলাআফগানিস্তানের রাজধানী কাবুলে বিদেশি ঠিকাদারদের আবাসিক এলাকায় তালেবানরা হামলা চালিয়েছে। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে ওই এলাকায় বেশ কিছু বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এখন পর্যন্ত হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিবিসি জানায়, একটি লরিবোমা আবাসিক এলাকাটির উত্তর দিকের ফটকে বিস্ফোরিত হয়। তালেবানরা দাবি করেছে, তাদের বেশ কয়েকজন এলাকাটিতে প্রবেশের জন্য লড়াই করছে। তালেবানদের রুখে দিতে পুলিশ বন্দুকযুদ্ধে জড়িয়ে পড়েছে।

প্রাথমিকভাবে এক পুলিশ ও এক জঙ্গি নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

বিবিসির প্রতিবেদক কাবুল থেকে জানিয়েছেন, আরেক পুলিশ আহত হয়েছেন। উত্তরের ফটকটি বেশ সুরক্ষিত। তিন বছর আগে জঙ্গিরা এখানে হামলা চালিয়েছিল।

বিস্ফোরণের পর কাবুলের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ইনামুল্লাহ খান জানান, আমি ঘুমাতে যাওয়ার আগেই বিস্ফোরণ ঘটে। বিদ্যুৎ চলে যায়। এটা ছিল খুব বড় ধরনের বিস্ফোরণ।

এর আগে গত সপ্তাহে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) এর দুটি আত্মঘাতী হামলায় কাবুল ৮০ জন নিহত ও ২৩০ জন আহত হয়েছিলেন। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম