পাকিস্তানে হাসপাতালে শক্তিশালী বোমা বিস্ফোরণ, ব্যাপক হতাহতের আশঙ্কা

বিদেশ ডেস্ক
০৮ আগস্ট ২০১৬, ১১:২৬আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১১:৫০

পাকিস্তানে হাসপাতালে শক্তিশালী বোমা বিস্ফোরণ, ব্যাপক হতাহতের আশঙ্কা পাকিস্তানের কোয়েটার একটি হাসপাতালের ভেতরে শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছে। সোমবার স্থানীয় সিভিল হাসপাতালে এ বিস্ফোরণ ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা সম্পর্কে কোনও নিশ্চিত তথ্যা পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে অন্তত ৫ জন নিহত ও ২০ জন হওয়ার খবর পাওয়া যায়। পরে বালুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সারফরাজ বুগতি নিহতের সংখ্যা ১০ ও আহত ৩০ জন বলে জানিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা বাড়তে পারে।

ডন-এর খবরে বলা হয়েছে, সোমবার ভোরে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে বালুচিস্তান বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিলাল আনওয়ার কাসি নিহত পরই হাসপাতালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটল।  পুলিশের একটি সূত্র জানায়, হাসপাতালে বিলালের মৃতদেহ দেখতে আইনজীবীরা উপস্থিত হওয়ার পরই বিস্ফোরণ ঘটে। বেশ কয়েকজন আইনজীবী আহত হয়েছেন। বিস্ফোরণের পর বেশ কিছু গুলির শব্দ শোনা গেছে।

দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, নিহতের সংখ্যা অন্তত ১৫ জন। বিস্ফোরণে আজ টিভির এক সাংবাদিক নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। জিও নিউজের খবরে ২৫ জন নিহতের আশঙ্কার কথা বলা হয়েছে।

স্থানীয় টিভির খবরে বলা হয়েছে, আতঙ্কে দৌড়ে হাসপাতাল থেকে মানুষজন বের হওয়ার চেষ্টা করছেন।

সেনা সদস্য ও পুলিশ হাসপাতালটি ঘিরে রেখেছে। কোয়েটার হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বেশ কয়েকজন আহতকে চিকিৎসার অন্য হাসপাতালে নেওয়া হচ্ছে। সূত্র: ডন।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম