ইসলামকে অবমাননার দায়ে মালয়েশিয়ায় সংগীতশিল্পী আটক

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০১৬, ১১:৩০আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১২:২৫

ইসলামকে অবমাননার দায়ে মালয়েশিয়ায় সংগীতশিল্পী আটক মিউজিক ভিডিওতে ইসলাম ধর্মকে অবমাননার অভিযোগে মালয়েশিয়ার জনপ্রিয় ও বিতর্কিত সংগীতশিল্পী নামউইয়িকে আটক করেছে পুলিশ। এ গায়কের সর্বশেষ মুক্তি পাওয়া মিউজিক ভিডিও ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠেছে।

বিবিসির খবরে বলা হয়েছে, রবিবার এ সংগীতশিল্পীকে আটক করা হয়। তার আসল নাম উই মেং চি। যে মিউজিক ভিডিও নিয়ে তার বিরুদ্ধে অভিযোগ তা মুক্তি পেয়েছিল জুলাই মাসে। গানটির শিরোনাম ওহ মাই গড। এতে মালয়েশিয়ার বিভিন্ন ধর্মের উপসনালয়ের সামনে তাকে আরও কয়েকজনসহ র‌্যাপ করতে দেখা যায়।

পুলিশ জানিয়েছে, বেশ কয়েকটি এনজিও তার বিরুদ্ধে অভিযোগ করেছে। এনজিওগুলোর নাম জানানো হয়নি।

এর আগে চলতি মাসের শুরুতে পুলিশ নামউইয়ির বিরুদ্ধে তদন্তের ইঙ্গিত দিয়েছিল।

ভিডিওতে তিনিসহ আরও তিনজনকে বৌদ্ধ মন্দির ও মসজিদের সামনে এবং একটি চার্চের ভেতরে র‌্যাপ গান গেয়ে নাচতে দেখা যায়। গানটির সর্বশেষ সংস্করণ ইউটিউবে মুক্তি পায় ২০ আগস্ট। এতে, মসজিদের সামনে র‌্যাপ নাচের অংশটুকু বাদ দেওয়া হয়েছে।

এক ভিডিও বার্তায় নামউইয়ি দাবি করেছেন, গানটি ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির জন্যই গেয়েছেন তিনি।

চীনা মান্দারিন ভাষার শিল্পী নামউইয়ি পাঁচ বছর আগে পরিচিতি পান। তিনি চীন ও তাইওয়ানে বেশ জনপ্রিয়। এর আগে তার একটি গানে মালয়েশিয়ার একটি বিদ্যুৎ বিপর্যয়ের ঘটনার পর দেশটির বিদ্যুৎখাতের সমালোচনা করেন। এরপর মালয়েশিয়ার জাতীয় সংগীত নিয়ে প্যারোডি গান লিখে প্রায় কারাগারে যেতে হয়েছিল তাকে। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক