বক্তব্য দেওয়ার সময় অজ্ঞান সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী (ভিডিও)

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০১৬, ১৩:০৯আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৩:০৯

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীসিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি হেইসেন লুং দেশটির জাতীয় দিবসে ভাষণ দেওয়ার সময় অজ্ঞান পড়েছেন। অজ্ঞান হয়ে পড়ায় টেলিভিশনে সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে পরীক্ষা দেখেন। রবিবার এ ঘটনা ঘটে। সিএনএন জানিয়েছে, ভাষণ দেওয়ার সময় দাঁড়ানো অবস্থা থেকে পড়ে যান দেশটির নেতা।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, গরম ও পানিশূন্যতার কারণে তিনি বেসামাল হয়ে পড়েন’।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এনজি এং হেন জানিয়েছেন, প্রধানমন্ত্রী পড়ে যাননি। তবে তাকে কিছুক্ষণ দর্শকদের সামনে থেকে মঞ্চের আড়ালে নিতে হয়েছে।

ভাষণের সময় অজ্ঞান হয়ে পড়ার একঘণ্টা পর দর্শকরা উঠে দাঁড়ান, তারা উৎকণ্ঠিত হয়ে পড়েন। ক্যামেরা লি ওপর থেকে সরে যায়।

লি টুইটার অ্যাকাউন্ট থেকে হার্ট অ্যাটাকের বিষয়টি নাকচ করা হয়েছে ও তার অবস্থা আশঙ্কাজনক নয়।

অজ্ঞান হওয়ার কিছুক্ষণ পর তিনি পুনরায় ভাষণ দেন। এ সময় উপস্থিত দর্শকরা তাকে করতালি দিয়ে সাধুবাদ জানান।

ভাষণে ফিরে তিনি বলেন, পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচন করা সরকারের অগ্রাধিকার দেওয়া উচিত। তিনি বলেন, পরবর্তী সাধারণ নির্বাচনের পরেই নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত থাকা দরকার।

লি হেইসেনের বয়স ৬৪ বছর। ২০০৪ সাল থেকে দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন তিনি।

গত বছর প্রস্টেট গ্রন্থি অপসারণে তার শরীরে অস্ত্রোপচার হয়েছিল। ১৯৯০ সালে তার শরীরে লিমফোমা রোগ ধরা পড়ে। যদিও পরে তিনি সুস্থ হয়ে ওঠেন।

লির নেতৃত্বাধীন পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) ১৯৫৯ সাল থেকে ক্ষমতায় রয়েছে। ওই সময় ব্রিটিশ উপনিবেশের অধীনে ছিল।

সাবেক সেনা কর্মকর্তা ও ক্যামব্রিজ পড়ুয়া গণিতবিদ লি ১৯৮৪ সালে ৩২ বছরে বাবার হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন।

গত বছরের নির্বাচনে পিএপি বিরাট জয় পেয়েছে। সিঙ্গাপুরে প্রতি ৫ বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর লি প্রতিযোগিতামূলক অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা উন্নয়নে নতুন কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করেছেন।

 

সূত্র: সিএনএন, বিবিসি।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম