৩টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

বিদেশ ডেস্ক
০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৫আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৬, ১৮:১৫

উত্তর কোরিয়া তিনটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সোমবার দেশটির পূর্ব উপকূলের অদূরে এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। বার্তা সংস্থা ইয়োনহাপ এ খবর জানিয়েছে।

বিবিসি জানায়, দেশটি ডুবোজাহাজ থেকে পরীক্ষামূলকভাবে একটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার দুই সপ্তাহ পর সর্বশেষ এই ক্ষেপণাস্ত্র তিনটি নিক্ষেপ করা হলো।

সিউলের জয়েন্ট চিফস অব স্টাফের বরাত দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, উত্তর কোরিয়ার হোওয়ানজু কাউন্টি থেকে গ্রিনিচ মান সময় ০৩০০টায় জাপান সাগরে (পূর্ব সাগর) ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়।

এর আগে গত ২৪ আগস্ট সিনপোর কাছাকাছি অবস্থিত সাগর এলাকা থেকে উত্তর কোরিয়া কেএন-১১ ক্ষেপণাস্ত্র ছুড়েছে এবং তা ৫০০ কিলোমিটার উড়ে গিয়ে জাপান সাগরে পড়েছে। জাপানের প্রধানমন্ত্রীর দাবি, জাপানের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্রটি পড়েছে। একে উত্তর কোরিয়ার ‘বেপরোয়া কর্মকাণ্ড’ উল্লেখ করে ক্ষোভ জানান তিনি।

উল্লেখ্য, জাতিসংঘ সনদ অনুযায়ী পরমাণু ও ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্র উন্নয়নের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে উ. কোরিয়া। তবে দক্ষিণে থাড নামে পরিচিত উচ্চ প্রযুক্তির মিসাইল প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন নিয়ে গত জুলাইয়ে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি হওয়ার পর নড়েচড়ে বসে দেশটি। দ. কোরিয়ায় উচ্চতর ক্ষেপনাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার ঘোষণার বিপরীতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুরু করে উ. কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিপরীতে একে তারা যোগ্য জবাব বলে মনে করে।

এ পর্যন্ত চারটি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। চলতি বছরের জানুয়ারিতে উত্তর কোরিয়ার পরমাণু বোমা পরীক্ষার বিপরীতে ২ মার্চ জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার ওপর এক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। ওই নিষেধাজ্ঞায় প্রথমবারের মতো উত্তর কোরিয়ায় যাওয়া বা দেশটি থেকে আসা সব কার্গো জাতিসংঘের সদস্য দেশ কর্তৃক তল্লাশি করার বিধান রাখা হয়। সেই সাথে নতুন করে ১৬ জন ব্যক্তি এবং ১২টি সংস্থাকে কালো তালিকাভুক্ত করা হয়। এছাড়া উত্তর কোরিয়ার ওপর আরোপ করা চলমান অস্ত্র নিষেধাজ্ঞাকে বিস্তৃত করে দেশটির কাছে ক্ষুদ্র আকারের অস্ত্র বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সাবমেরিনের গতিবিধি শনাক্ত করা কঠিন। আর সেকারণে সাবমেরিন থেকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়াকে উদ্বেগজনক বলে মনে করে প্রতিদ্বন্দ্বী দেশগুলো। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক