পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ১৬

বিদেশ ডেস্ক
১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৬আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৭:১৭

পাকিস্তানে জুমার নামাজে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ১৬ পাকিস্তানের পেশাওয়ারে একটি মসজিদে জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। শুক্রবার পেশাওয়ারের মোহমান্দ এজেন্সির আনবার তেহশিল মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় প্রাথমিকভাবে অন্তত ১৬ জন নিহত ও ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আত্মঘাতী হামলাকারী মসজিদের বারান্দায় বোমাটির বিস্ফোরণ ঘটায়।

তাৎক্ষণিকভাবে কোনও জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি। প্রাথমিক হামলা ও হতাহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।

উদ্ধারকর্মী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। নিহতদের মরদেহ ও আহতদের স্থানীয় হাসপালাতে নেওয়া হয়েছে।

এর আগে বৃহস্পতিবার একই এলাকায় গ্রেনেড হামলায় এক নারী নিহত হন। আর এ মাসের শুরুতে আদালত প্রাঙ্গণে বোমা হামলায় ১৪ জন নিহত ও ৫২ জন আহত হন। সূত্র: ডন, ট্রিবিউন এক্সপ্রেস।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম