রকেট ইঞ্জিনের সফল পরীক্ষার দাবি উত্তর কোরিয়ার

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৪৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৪৫

স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য রকেট ইঞ্জিনের সফল পরীক্ষার দাবি করেছে উত্তর কোরিয়া। রকেট ইঞ্জিনের সফল পরীক্ষার পর দেশটির প্রেসিডেন্ট কিম জং উন বিজ্ঞানী ও প্রকৌশলীদের যত দ্রুত সম্ভব স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-র বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে।

কেসিএনএ জানায়, কিম জং উন নিজেই সোহায়ে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রে রকেট ইঞ্জিনের পরীক্ষা তদারকি করেন। ফেব্রুয়ারিতে এখান থেকেই দেশটি স্যাটেলাইটবাহী একটি রকেট উৎক্ষেপণ করেছিল বলে জানা গিয়েছিল।

খবরে বলা হয়, এই রকেট ইঞ্জিন পরীক্ষার ফলে বিভিন্ন ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণের সামর্থ্য অর্জন করবে উত্তর কোরিয়া। যার মধ্যে থাকবে পৃথিবী পর্যবেক্ষণের মতো আন্তর্জাতিক মানের স্যাটেলাইট।

কিম সংশ্লিষ্টদের আরও রকেট উৎক্ষেপণের জন্য নির্দেশ দিয়েছেন। পর্যরক্ষেকরা মনে করছেন, শিগগিরই হয়ত উত্তর কোরিয়া দূরপাল্লার রকেট উৎক্ষেপণ করতে পারবে।

উত্তর কোরিয়ার দাবি তাদের মহাকাশ অভিযান প্রকৃতিগতভাবে বৈজ্ঞানিক পরীক্ষা। কিন্তু যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও চীন মনে করে, এসব রকেট উৎক্ষেপন আন্ত-মহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা তৈরির অংশ। প্রায়ই উত্তর কোরিয়া সফল মিসাইল পরীক্ষার দাবি করে কিন্তু তা নিশ্চিত করা সম্ভব হয় না।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে। জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্র ও চীন সহযোগিতা করবে বলে একজন অজ্ঞাত কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। কিন্তু চীন স্পষ্ট জানায়নি যে, তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপকে সমর্থন জানাবে।

উত্তর কোরিয়ার প্রধান মিত্র ও ব্যবসায়িক অংশীদার উত্তর কোরিয়া। কিন্তু সম্প্রতি কিম জং উনের আক্রমণাত্মক মনোভাব ও সামরিক পদক্ষেপে উদ্বিগ্ন চীন। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম