থাইল্যান্ডে জালিয়াত চক্রের ফ্রিজে খণ্ড-বিখণ্ড মরদেহ; ৩ বিদেশি আটক

বিদেশ ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩০আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৯

থাইল্যান্ডে জালিয়াত চক্রের ফ্রিজে খণ্ড-বিখণ্ড মরদেহ;  ৩ বিদেশি আটক থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পাসপোর্ট জালিয়াত চক্রের এক আস্তানায় অভিযান চালাতে গিয়ে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে সে দেশের পুলিশ। সেখানে ফ্রিজে লুকানো অবস্থায় এক বিদেশি ব্যক্তির মরদেহের সন্ধান পেয়েছেন তারা। সেখান থেকে তিন বিদেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বার্তা সংস্থা আনাদুলু খবরটি নিশ্চিত করেছে।

শনিবার পুলিশের পক্ষ থেকে বলা হয়, শুক্রবার রাতে ওই আস্তানায় অভিযান চালানোর সময় ফ্রিজের ভিতরে পলিথিন-ভর্তি খণ্ড-বিখণ্ড একটি মরদেহ দেখতে পান তারা। ফরাকানোং এর এই বাসাটি থেকে কয়েকশ জাল পাসপোরর্ট উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।

ব্যাংককের ফরাকানোং প্রিসিনক্ট পুলিশের ডেপুটি কমান্ডার সাথিয়েন উয়িতানামালা জানান, অভিযান চলার সময় এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। ওই পুলিশ কর্মকর্তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তিনি। সাথিয়েন উয়িতানামালা বলেন, ‘ওই বাসাটিতে তল্লাশি চালানোর সময় ফ্রিজের ভিতরে পলিথিন ব্যাগে লুকানো বিদেশি এক ব্যক্তির খণ্ডিত মৃতদেহ পাওয়া যায়।’

এ ঘটনায় গ্রেফতার তিন ব্যক্তিকে ইংরেজিভাষাভাষী বিদেশি বলে বর্ণনা করেছেন সাথিয়েন। তবে তারা একইসঙ্গে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাল পাসপোর্ট ব্যবহার করেছেন। সে কারণে পুলিশ তাদের জাতীয়তা নির্ধারণ করতে পারেনি বলে জানিয়েছেন তিনি। 

সাথিয়েন জানিয়েছেন, ফ্রিজে পাওয়া লাশটিও সোনালি চুলের এক বিদেশির। নিহত ব্যক্তির পরিচয় বা তার জাতীয়তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন তিনি।

এদিকে ব্যাংকক মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমান্ডার সুওয়াত জাঙ্গিয়োদসুক জানিয়েছেন,  গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশকে গুলি করায় হত্যাচেষ্টার অভিযোগসহ পাসপোর্ট জাল করা ও মৃতদেহ লুকানোর অভিযাগে আনা হতে পারে।

উল্লেখ্য, থাইল্যান্ডে প্রতি বছর ব্যাপক সংখ্যাক পর্যটক ভ্রমণ করেন। সে কারণে জাল পরিচয়পত্র ও পাসপোর্ট কালো বাজারের বড় ধরনের কেন্দ্র হয়ে উঠছে দেশটি। থাইল্যান্ডের সরকারি দফতর থেকে বছরে কয়েক হাজার পাসপোর্ট চুরি হয় অথবা হারিয়ে যায়। এগুলো খুঁজে বের করতে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে।

/বিএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম