মালয়েশিয়ায় বাংলাদেশিকে কুপিয়ে-পুড়িয়ে হত্যা

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৩:২৬আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩০

মালয়েশিয়ায় বাংলাদেশিকে কুপিয়ে-পুড়িয়ে হত্যা মালয়েশিয়ার একটি সমুদ্র সৈকতে এক বাংলাদেশির পোড়া লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। স্থানীয় সময় রবিবার রাতে লোরোং পান্তাই কেলানাং সৈকতে এ লাশ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, ধারালো অস্ত্রের আঘাতে হত্যার পর প্রমাণ নিশ্চিহ্ন করতে লাশে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
নিহত বাংলাদেশির নাম সাইয়্যাদ আলী। তার পাসপোর্ট নম্বর বিসি০২১৪৫৩৪।
কুয়ালা লাঙ্গাত জেলা পুলিশ প্রধান জাইলান তাসির জানান, রবিবার রাত পৌনের বারোটার দিকে সৈকতে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
তাসির জানান, লাশ উদ্ধারের পূর্বে সৈকতের ওই স্থানে আগুন জ্বলছিল বলে জানিয়েছেন দুই প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের শরীরের প্রায় শতভাগ পুড়ে গেছে। লাশের পিঠে ও মাথায় আঘাতের চিহ্ন হয়েছে। ধারণা করা হচ্ছে, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে’।
পুলিশ কর্মকর্তা বলেন, ‘হত্যার প্রমাণ নিশ্চিহ্ন করতে অন্য কোথাও খুন করে  সৈকতে এনে শরীরে আগুন লাগিয়ে দেওয়া হতে পারে’।

পুলিশ জানিয়েছে, লাশের প্রত্যেকটি আঙুলে আংটি রয়েছে, পকেটে মানিব্যাগ পাওয়া গেছে। শার্টের পকেটে ২০ ও ১০ রিঙ্গিতের দুটি নোট পাওয়া গেছে। ঘটনাস্থলে ক্যাস্ট্রল ইঞ্জিন তেলের একটি বোতলও উদ্ধার করা হয়েছে।

হত্যা মামলা হিসেবে দেশটির দণ্ডবিধির ৩০২ ধারা মোতাবেক ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: ফ্রি মালয়েশিয়া টুডে।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম