থাইল্যান্ডের রাজার স্বাস্থ্য ‘স্থিতিশীল নয়’

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০১৬, ২৩:৪২আপডেট : ১০ অক্টোবর ২০১৬, ২৩:৪২

থাইল্যান্ডের রাজার স্বাস্থ্য ‘স্থিতিশীল নয়’ থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়দেজের শারীরিক অবস্থা স্থিতিশীল নয়। রবিবার রাতে রাজপ্রসাদ কর্মকর্তারা একথা জানান। বিশ্বে সবচেয়ে বেশি সময় ধরে রাজত্ব করা ভূমিবল বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

রাজপ্রাসাদের এক বিবৃতিতে বলা হয়, ৮৮ বছর বয়সী রাজার রক্তচাপ কমে গেছে। রক্তচাপ স্বাভাবিক করতে ওষুধ সেবনসহ সবধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, রাজাকে হেমোডায়ালাইসিস দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। উল্লেখ্য,  কিডনি অকেজো হয়ে পড়লে এটা করা হয়।

বর্তমানে চিকিৎসকরা নিবিড়ভাবে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন বলে বিবৃতিতে জানানো হয়।

থাইল্যান্ডের বিভক্ত রাজনৈতিক অঙ্গনে রাজা ভূমিবলকে শ্রদ্ধা এবং দেশের ঐক্যের প্রতীক হিসেবে দেখা হয়। তিনি অনেকদিন ধরে জনসম্মুখে আসতে পারছেন না। গত বছরের বেশির ভাগ সময় তাকে হাসপাতালে কাটাতে হয়েছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতেও তিনি শারীরিক বিভিন্ন জটিলতায় ভোগেন। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম