উ.কোরিয়ারও আরও একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ!

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০১৬, ২০:৪৮আপডেট : ১৭ অক্টোবর ২০১৬, ২০:৪৮

উ.কোরিয়ারও আরও একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ! উত্তর কোরিয়ার মাঝারি পাল্লার একটি শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা ব্যর্থ হয়েছে। দেশটির সর্বশেষ পরীক্ষা চালানো এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়। সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী একথা জানায়। এর আগে যুক্তরাষ্ট্রও জানিয়েছিল, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনের সর্বশেষ চেষ্টা ব্যর্থ হয়েছে।

উত্তর কোরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কুসং নগরীর একটি বিমান ঘাঁটির কাছ থেকে শনিবার দুপুরের পরপরই মুসুদান ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। ক্ষেপনাস্ত্রটি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকরা সাধারণত এ ধরণের পরীক্ষা চালানোর খবর কয়েক ঘণ্টা এমনকি কয়েক মিনিটের মধ্যে প্রকাশ করে থাকে। কিন্তু শনিবারের এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার খবর প্রায় ১৬ ঘণ্টা পর প্রকাশ করা হলো।

দক্ষিণ কোরিয়ার একজন জয়েন্ট চীফ অব স্টাফ কর্মকর্তা সোমবার সাংবাদিকদের বলেন, ‘উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ হয়েছে। কারণ, এটি উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়।’

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হওয়ার হওয়ার খবর নিশ্চিত করেছে।

জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষায় নিষেধাজ্ঞা জারি করেছে। জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্র ও চীন সহযোগিতা করবে বলে একজন অজ্ঞাত কূটনীতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। কিন্তু চীন স্পষ্ট জানায়নি যে, তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপকে সমর্থন জানাবে।

উত্তর কোরিয়ার প্রধান মিত্র ও ব্যবসায়িক অংশীদার চীন। কিন্তু সম্প্রতি কিম জং উনের আক্রমণাত্মক মনোভাব ও সামরিক পদক্ষেপে উদ্বিগ্ন চীনও। সূত্র: এএফপি।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক