আইটিইউ টেলিকম পুরস্কার পেল বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০১৬, ১২:৫৬আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৩:০১

ছবিটি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের ফেসবুক পেজ থেকে নেওয়া ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) পুরস্কার-২০১৬ পেয়েছে বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যাংককে আইটিইউ সম্মেলনে বাংলাদেশ সরকারের হয়ে পুরস্কারটি গ্রহণ করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

সারাদেশে তথ্য প্রযুক্তি খাতে বিভিন্নমুখী সমাধানের মাধ্যমে যে গুরুত্বপূর্ণ সামাজিক প্রভাব বিস্তার করেছে তার জন্য এ পুরস্কার প্রদান করা হয়। পুরস্কারটি ‘রিকগনিশন অব এক্সেলেন্স’ নামে পরিচিত।

পুরস্কার প্রদানের মধ্য দিয়ে চার দিনব্যাপী আইটিইউ সম্মেলন ২০১৬ শেষ হয় বৃহস্পতিবার।

এবার প্রথমবারের মতো আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড সম্মেলনে অংশ গ্রহণ করে বাংলাদেশ। বিশ্বকে বাংলাদেশের টেলি যোগাযোগ খাতের অগ্রগতি সম্পর্কে জানাতে সম্মেলনে প্যাভিলিয়ন স্থাপন করা হয় বাংলাদেশের পক্ষ থেকে।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি ২০১৭ সালের ডিসেম্বরে উৎক্ষেপণ করার পরিকল্পনা সরকারের। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৯৬৭কোটি টাকা। ফরাসি প্রতিষ্ঠান থ্যালস অ্যালেনিয়া স্পেস স্যাটেলাইটটি নির্মাণ করছে।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম