শ্রীলঙ্কায় দুর্নীতির দায়ে সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসের চাচাতো ভাই গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৮ নভেম্বর ২০১৬, ১৮:০৩আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৮:০৩

শ্রীলঙ্কায় দুর্নীতির দায়ে সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসের চাচাতো ভাই গ্রেফতার শ্রীলঙ্কায় সাড়ে তিন লাখ ডলারেরও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক এক কূটনীতিককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এ কূটনীতিক শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসের পরিবারের সদস্য।

শুক্রবার রাজাপাকসের চাচাতো ভাই কূটনীতিক জালিয়া বিক্রমসূর্যকে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

জালিয়া বিক্রমসূর্য ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ওয়াশিংটনে শ্রীলঙ্কার দূত হিসেবে কর্মরত ছিলেন। এ সময় ওয়াশিংটনে শ্রীলঙ্কার দূতাবাসে একটি আর্থিক লেনদেনের বিষয় কর্তৃপক্ষ তদন্ত করছে এবং তার দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা আছে।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, শুক্রবার তিনি দেশ ছাড়ার চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ কর্মকর্তা জানান, দূতাবাসের জন্য একটি ভবন কেনার অর্থ থেকে তিনি তিন লাখ ৪৫ হাজার ডলার আত্মসাৎ করেছেন। এছাড়া তার বিরুদ্ধে আরও দুটি দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে।

শ্রীলঙ্কার  বর্তমান সরকার সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসে ও তার পরিবারের বিরুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগ এনেছে। বিক্রমসূর্যকে গ্রেফতারের মধ্যদিয়ে রাজাপাকসের পরিবারের আরও এক সদস্যের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হলো। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম