আফগানিস্তানে বিমান হামলায় শীর্ষ তালেবান নেতা নিহত

বিদেশ ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪০আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ০৪:০৫
image

আফগানিস্তানে বিমান হামলায় শীর্ষ তালেবান নেতা নিহত আফগানিস্তানের উত্তরাঞ্চলে বিমান হামলায় এক শীর্ষ তালেবান নেতা নিহত হয়েছে। সোমবার সংগঠনটি বিষয়টি নিশ্চিত করেছে। নিহত তালেবান কমান্ডা মোল্লাহ আবদুল সালাম আখুন্দকে এর আগে বেশ কয়েকবার হত্যার দাবি করেছিল আফগান কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বিষয়টি জানা গেছে।

তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে আখুন্দের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আখুন্দকে হত্যার জন্য তিনি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, কুন্দুজ প্রদেশে অজ্ঞাত বিমানের অভিযান পরিচালনায় নিহত তিন শীর্ষ তালেবান নেতার একজন হলেন আখুন্দ। এ তথ্য জানিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক আফগান নেতা।

এ অভিযানে আখুন্দ ও অপর আট তালেবান সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমান্ডার শের আজিজ কামাওয়াল।

এদিকে, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাগলানে সরকারি বাহিনী অভিযান চালিয়ে বেশ কয়েকটি গ্রাম তালেবান জঙ্গিদের হাত থেকে নিজেদের নিয়ন্ত্রণ নিয়েছে। এ সময় অন্তত চার জঙ্গি নিহত হয়। সোমবার প্রাদেশিক পুলিশ প্রধান নূর হাবিব গুলবাহারী একথা জানান।

সাংবাদিকদের তিনি বলেন, ‘এই অভিযানে অন্তত চার তালেবান বিদ্রোহী নিহত ও অপর পাঁচজন আহত হয়েছে। এছাড়াও বিগত ২৪ ঘন্টায় এই অভিযানে দান্দ-ই-গোরি জেলার বেশ কয়েকটি গ্রামকে তালেবান জঙ্গিদের কবল থেকে মুক্ত করা হয়েছে।’

তবে এ ব্যাপারে তালেবান জঙ্গিদের কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা, রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম