কিম জং নামের লাশ উ. কোরিয়াকে ফেরত দেবে মালয়েশিয়া

বিদেশ ডেস্ক
৩০ মার্চ ২০১৭, ২১:১৭আপডেট : ৩০ মার্চ ২০১৭, ২১:১৮

নিহত কিম জং-নাম উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাই কিম জং নামের লাশ পিয়ংইয়ং পাঠিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক বলেছেন, কুয়ালা লামপুর বিমানবন্দরে  নিহত কিম নামের লাশ উত্তর কোরিয়ায় পাঠিয়ে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী নাজিব রাজাক এক বিবৃতিতে বলেন, নিহতের লাশ ময়না তদন্ত এবং তার দেহাবশেষ উত্তর কোরিয়ায় ফেরত পাঠানোর অনুরোধ সম্বলিত তার পরিবারের পক্ষ থেকে একটি চিঠি পাওয়ার পর লাশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, উত্তর কোরিয়ায় অবস্থানরত নয় মালয়েশীয় নাগরিকদের দেশে ফেরার অনুমতি দেওয়া হবে।

১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালা লামপুর বিমানবন্দরে উত্তর কোরীয় নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং নামকে বিষপ্রয়োগে হত্যা করা হয়।

কিম জং নাম এবং কিম জং উন দুজনই সাবেক উত্তর কোরীয় নেতা কিম জং ইলের সন্তান। কিন্তু তাদের জন্ম ভিন্ন ভিন্ন মায়ের গর্ভে। কিম জং নাম তার ফুফা জ্যাং সং থায়েকের ঘনিষ্ঠ ছিলেন বলে মনে করা হয়ে থাকে। ২০১৩ সালে কিম জং উনের নির্দেশে সং থায়েকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম