আফগানিস্তানে মার্কিন এমওএবি হামলায় নিহত আইএস জঙ্গির সংখ্যা বেড়ে ৯০

বিদেশ ডেস্ক
১৫ এপ্রিল ২০১৭, ১৬:২৭আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ১৭:১৪
image

আফগানিস্তানে মার্কিন এমওএবি হামলায় নিহত আইএস জঙ্গির সংখ্যা বেড়ে ৯০ আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বোমা এমওএবি নিক্ষেপের ঘটনায় নিহত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ জনে। শনিবার আফগান এক আঞ্চলিক গভর্নরের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে আইএস জঙ্গিদের সুড়ঙ্গ, গুহা ও বাংকার লক্ষ্য পারমাণবিক বোমার সবচেয়ে বড় এই এমওএবি বোমা নিক্ষেপ করে। শুক্রবার নিহত আইএস জঙ্গির সংখ্যা ৩৬ জন বলে জানানো হয়েছিল।

শনিবার নানগড়হর প্রদেশের মুখপাত্র আতাউল্লাহ কোইয়ানি নিহতের সংখ্যা ৯০ জনের কথা জানান। তবে হামলাস্থল অচিন জেলার গভর্নর ইসমাইল শেনওয়ারি মিডিয়াকে বলেন, ‘বোমায় অন্তত ৯২ জন আইএস জঙ্গি নিহত হয়েছে।’অচিন জেলার গভর্নর শেনওয়ারি আরো জানিয়েছেন, হামলায় সামরিক বা বেসামরিক স্তরে ক্ষয়-ক্ষতির কোনো খবর নেই।
এর আগে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরিও হামলায় বেসামরিক কোনো মানুষের ক্ষয়-ক্ষতির কথা অস্বীকার করেন।

আফগানিস্তানের প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ জানিয়েছেন, সরকারের সঙ্গে সমন্বয় করেই যুক্তরাষ্ট্র বোমাটি নিক্ষেপ করেছে এবং যাতে করে বেসামরিক নাগরিক হতাহত না হন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও শুক্রবার বিভিন্ন আফগান কর্মকর্তা জানিয়েছিলেন সরকারকে না জানিয়েই বোমাটি নিক্ষেপ করা হয়েছে। তারা সংবাদমাধ্যমের খবর প্রকাশের পর বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন।

অবশ্য আইএস দাবি করেছে, মার্কিন এ বোমা হামলায় তাদের কোনও যোদ্ধা নিহত হয়নি।

বৃহস্পতিবার আফগানিস্তানের পাকিস্তান সীমান্তবর্তী প্রদেশ নানগড়হরে একটি মার্কিন বিমান থেকে ‘মাদার অব অল বম্বস’খ্যাত সেই বোমাটি ফেলা হয়। পেন্টাগনের দাবি, নাঙ্গাহারের তালেবান সংশ্লিষ্টরাই এখন আইএসে যোগ দিয়েছে।  
লম্বায় ৩০ ফুট বোমাটির ওজন ১১ টন, গায়ে লেখা রয়েছে এমওএবি। এমওএবি-র মানে হলো ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট, বাংলায় বলা যেতে পারে ব্যাপক বিধ্বংসী বায়ু-বিস্ফোরক। তবে এমওএবি-কে বিস্তৃত করলে মাদার অব অল বম্বস-ও হয়। মার্কিন সেনাবাহিনী এই নামেই ডাকে বোমাটিকে। পরমাণু বোমার বাইরে এটিই পৃথিবীর বুকে আছড়ে পড়া সবথেকে বড় বোমা। সূত্র: বিবিসি

/এএ/বিএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম