অঘোষিত সফরে পাকিস্তানে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা ম্যাকমাস্টার

বিদেশ ডেস্ক
১৭ এপ্রিল ২০১৭, ১৮:১৪আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ১৮:১৫

অঘোষিত সফরে পাকিস্তানে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা ম্যাকমাস্টার অঘোষিত সফরে পাকিস্তান পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফট্যানেন্ট জেনারেল এইচআর ম্যাকমাস্টার। সোমবার তিনি ইসলামাবাদ পৌঁছান। ট্রাম্প প্রশাসনের প্রথম সিনিয়র কর্মকর্তা হিসেবে আনুষ্ঠানিকভাবে পাকিস্তান সফর করছেন ম্যাকমাস্টার। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

ডন জানিয়েছে,  সফরকালে ম্যাকমাস্টার ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মধ্যে বৈঠক হয়েছে।  বৈঠকে দুনেতা দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

আফগানিস্তানে থাকতেই পাকিস্তান বিষয়ে যুক্তরাষ্ট্রের কঠোর হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ম্যাকমাস্টার। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, অনেক বছর ধরে আমরা সবাই আশা করছিলাম যে, পাকিস্তানের নেতারা জঙ্গিদের বাছবিচার না করে লড়াইয়ের গুরুত্ব বুঝতে পারবেন। আফগানিস্তানে পাকিস্তানের স্বার্থ রক্ষায় কূটনীতিক উপায়ে যাওয়া উচিত, সহিংসতার বিকল্প নেওয়া উচিত নয়।

বৈঠকে নওয়াজ শরিফ ম্যাকমাস্টারকে পাকিস্তানের উদ্যোগ ও পদক্ষেপ বিষয়ে অবহিত করেছেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের উদ্যোগের সফলতার কথা বলেছেন।

এর আগে রবিবার কাবুলে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও দেশটির প্রধান নির্বাহী আব্দুল্লাহ’র সঙ্গে আলোচনা করেন।

মস্কোতে শান্তিপূর্ণভাবে আফগান সংকট সমাধান বিষয়ে আঞ্চলিক ১১ জাতির সম্মেলনের পর আফগানিস্তান ও পাকিস্তান সফরে এলেন ম্যাকমাস্টার। সূত্র: ডন।

/এএ/

সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ