আফগানিস্তানে তালেবান-সেনা বন্দুকযুদ্ধে নিহত ৪৪

বিদেশ ডেস্ক
০৮ মে ২০১৭, ২০:২৫আপডেট : ০৮ মে ২০১৭, ২০:২৬

আফগানিস্তানে তালেবান-সেনা বন্দুকযুদ্ধে নিহত ৪৪ আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে দুই দিন ধরে তালেবান ও সরকারিবাহিনীর মধ্যে চলমান বন্দুকযুদ্ধে ৪০ জঙ্গিসহ ৪৪ জন নিহত হয়েছে। সোমবার স্থানীয় প্রাদেশিক পুলিশ প্রধান আব্দুল হামিদ হামিদি একথা জানান। চীনের বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

হামিদি সাংবাদিকদের বলেন, কুন্দুজ প্রদেশে সরকারি বাহিনীর সঙ্গে লড়াইয়ে ৪০ তালেবান জঙ্গি নিহত ও ২০ জন আহত হয়েছে।

গত দুই দিনে কুন্দুজ প্রদেশে নিরাপত্তা বাহিনীর চার সদস্যও প্রাণ হারিয়েছে এবং ১৭ জন আহত হয়েছে।

গত শনিবারে তালেবান জঙ্গিরা কুন্দুজ প্রদেশের কালা-ই-জাল জেলায় ঢুকে পড়ে। বর্তমান পরিস্থিতি নিয়ে তারা কোনও প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে, সোমবার আফগান প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, সে দেশের ইসলামিক স্টেটের (আইএস) কথিত প্রধান আবদুল হাসিব এক অভিযানে নিহত হয়েছে। গতমাসেও পেন্টাগন তার নিহত হওয়ার খবর জানিয়েছিল।
২০১৫ সালে খোরাসান প্রদেশে কথিত আইএস-কেপি আত্মপ্রকাশ করে। বর্তমানে খোরাসান ইরানের উত্তরপূর্বের একটি প্রদেশ মাত্র হলেও, সপ্তম শতাব্দী থেকে শুরু করে প্রায় সমগ্র মধ্যযুগ জুড়ে এর বিস্তৃতি ছিল বহুগুণ বেশি। আজকের ইরানের খোরাসান প্রদেশটি এই ঐতিহাসিক অঞ্চলের পশ্চিম অংশের একটি অঞ্চল মাত্র। মধ্যযুগের ওই ইতিহাসকে কেন্দ্র করে আফগানিস্তান ও পাকিস্তানে আইএসের শাখা পুরো অঞ্চলটিকে খোরাসান প্রদেশ নামে উল্লেখ করে। হাসিব ওই পুরো অঞ্চলের নেতা। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম