কিম হত্যাচেষ্টা

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প্রধানকে হস্তান্তরের দাবি উত্তর কোরিয়ার

বিদেশ ডেস্ক
১২ মে ২০১৭, ২০:৪০আপডেট : ১২ মে ২০১৭, ২০:৪২

উত্তর কোরীয় নেতা কিম জং উন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন-কে হত্যাচেষ্টার ঘটনায় দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় পিয়ংইয়ং। তাদের দাবি, সম্প্রতি রাসায়নিক অস্ত্রের মাধ্যমে কিম-কে হত্যার চেষ্টা চালিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। তবে মূল পরিকল্পনায় ছিলেন দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প্রধান লি বাইউং হো। তাই তাকে পিয়ংইয়ং-এর হাতে তুলে দিতে হবে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার উত্তর কোরিয়ার সেন্ট্রাল প্রসিকিউটর অফিসের এক বিবৃতিতে বলা হয়, এই হামলা পরিকল্পনার সঙ্গে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প্রধান লি বাইউং হো, দুই দক্ষিণ কোরীয় এজেন্ট ও এক চীনা ব্যক্তি জড়িত। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে পরিকল্পনাকারী ও তাদের সহযোগীদের শনাক্ত করে গ্রেফতারপূর্বক দক্ষিণ কোরিয়ার হাতে তুলে দেওয়ার আহ্বান জানাচ্ছি।

এর আগে বৃহস্পতিবার জাতিসংঘে উত্তর কোরিয়ার স্থায়ী মিশনের এক বিবৃতিতে কিম জং উন-কে হত্যার পরিকল্পনাকারীদের নির্মূলের অঙ্গীকার করা হয়। কথিত এ হত্যাচেষ্টাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে উল্লেখ করেছে পিয়ংইয়ং। তাদের দাবি, কিমের জন্মদিনের এক অনুষ্ঠানে বিষ প্রয়োগের মাধ্যমে তাকে হত্যার ওই ব্যর্থ চেষ্টা চালানো হয়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর দাবি, সামরিক বাহিনী ধারাবাহিকভাবে আরও শক্তিশালী সন্ত্রাসবাদবিরোধী অভিযান চালাবে। এসব অভিযানে সন্ত্রাসীদের কঠোরভাবে নির্মূল করা হবে।

উত্তর কোরিয়ার গোয়েন্দা প্রধান জানিয়েছেন, এ পর্যন্ত কিমকে হত্যার ৮০টি প্রচেষ্টা নস্যাৎ করা হয়েছে।

/এমপি/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম