মাদকপাচারকারীদের গুলি করুন: ইন্দোনেশীয় প্রেসিডেন্ট

বিদেশ ডেস্ক
২২ জুলাই ২০১৭, ১৭:৩৭আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৭:৩৯

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো দেশটির আইনশৃঙ্খলাবাহিনীর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মাদকপাচারকারীদের প্রয়োজনে গুলি করতে।  ইন্দোনেশিয়ার একটি রাজনৈতিক দলের অনুষ্ঠানে দেওয়া ভাষণে শুক্রবার এ নির্দেশ দেন ইন্দোনেশীয় প্রেসিডেন্ট।

মাদকপাচারকারীদের গুলি করুন: ইন্দোনেশীয় প্রেসিডেন্ট

জোকো উইদোদো বলেন,  ‌ ‘যেসব বিদেশি মাদকপাচারকারী দেশে প্রবেশ করে এবং যারা গ্রেফতার এড়াতে চায় তাদের প্রতি সতর্ক হোন। আমরা মাদকাসক্তির চরম অবস্থায় আছি। ফলে তাদের গুলি করুন।’

রাজধানী জাকার্তায় এক তাইওয়ানিকে গুলি করার এক সপ্তাহের মধ্যে ইন্দোনেশীয় প্রেসিডেন্টের এই ঘোষণা আসল।

ইন্দোনেশীয় প্রেসিডেন্টের এই নির্দেশকে ফিলিপাইনের ‘বন্দুকভক্ত’ প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের নির্দেশের মতোই মনে করা হচ্ছে।  মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক বছর আগে নৃশংস অভিযান শুরু করেছিলেন দুয়ার্তে। ওই অভিযান শুরুর পর বিশ্বজুড়ে নিন্দার ঝ্ড় ওঠে। এমনকি জাতিসংঘের পক্ষ থেকেও সমালোচনা করা হয়।

ইন্দোনেশিয়াতেও মাদক ব্যবসা ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইন রয়েছে। এর আগেও আদালতের রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত মাদকপাচারকারীদের ফাঁসি দেওয়ার ঘটনায় সমালোচনার মুখে পড়েছিলেন ইন্দোনেশীয় প্রেসিডেন্ট। মানবাধিকারকর্মীরা মৃত্যুদণ্ডের শাস্তি বাতিল করার দাবি জানিয়েছেন। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম