লাহোরে আত্মঘাতী হামলায় নিহত অন্তত ২৫

বিদেশ ডেস্ক
২৪ জুলাই ২০১৭, ২০:০০আপডেট : ২৪ জুলাই ২০১৭, ২০:০২

পাকিস্তানের লাহোরে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। নিহতদের ৯ পুলিশ সদস্য রয়েছেন। এছাড়া বিস্ফোরণে আহত হয়েছেন আরও ৫৩ জন। সোমবার সন্ধ্যায় লাহোরের ফিরোজপুর সড়কের আরফা করিম আইটি টাওয়ারের এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। পাঞ্জাব সরকারের পক্ষে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন লাহোরের ডেপুটি কমিশনার।

লাহোরে আত্মঘাতী হামলায় নিহত অন্তত ২৫

পাঞ্জাব সরকারের মুখপাত্র মালিক মোহাম্মদ আহমদ জানান, লাহোরের উপকণ্ঠে কোট লাখপাট এলাকার একটি সবজি বাজারে গাড়িবোমাটি বিস্ফোরিত হয়।

ডিআইজি (অপারেশন) ড. হায়দার আশরাফ জানান, হামলাটি ছিল আত্মঘাতী এবং পুলিশকে লক্ষ্য করে চালানো হয়েছিল।

অপর এক পুলিশ কর্মকর্তা কাশিফ আসলাম জানান, ঘটনাস্থলের কাছে একটি পুরনো ভবন উচ্ছেদের সময় লাহোর উন্নয়ন কর্তৃপক্ষের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে। উচ্ছেদ অভিযানের জন্য দাঙ্গাপুলিশ মোতায়েন করা হয়েছিল।

লাহোরে আত্মঘাতী হামলায় নিহত অন্তত ২৫

সিটিডি মুখপাত্র নয়জন পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে আরও ছয়জন পুলিশ সদস্য রয়েছেন। আহতদের কাছের হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে একটি মোটরসাইকেল ও দুটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র: ডন।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম