মালয়েশিয়ায় দুই কোটি টাকার মাদকসহ ৫ বাংলাদেশি গ্রেফতার

বিদেশ ডেস্ক
১৬ আগস্ট ২০১৭, ১৮:৪২আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৮:৫০

মাদক উদ্ধারের ফাইল ছবি মালয়েশিয়ায় দুই কোটি টাকা মূল্যের মাদকসহ সাত ব্যক্তিকে গ্রেফতার করেছে কাস্টমস বিভাগ। গ্রেফতারকৃতেদর মধ্যে  ৫ জন বাংলাদেশি রয়েছেন। সেরি কেম্বানগান এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে ১৫০ কেজি ওজনের ছয় বস্তা মেটাফেটামাইন মাদক উদ্ধার করা হয়। মালয়েশীয় সংবাদমাধ্যম দ্য স্টার এ খবর জানিয়েছে।

কাস্টমস বিভাগ জানায়, গোপন খবর পেয়েছে মাদকবিরোধী কর্তৃপক্ষ অভিযান চালায়। এ সময় একটি কনটেইনার থেকে বস্তা নামানোর সময় ছয় শ্রমিককে গ্রেফতার করা হয়। তাদের পাশে দাঁড়িয়ে থাকা আরেক ব্যক্তিকেও গ্রেফতার করা হয়। বস্তা খুলে মাদকদ্রব্য পাওয়া যায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই গুদামে রাখা সাত শতাধিক বস্তায় মাদক রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়েছে, গ্রেফতারকৃতদের রিমান্ডে নেওয়া হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশটির বিপজ্জনক মাদক পাচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

কাস্টমস বিভাগের মহাপরিচালক দাতুক সেরি সুব্রমনিয়াম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উদ্ধার হওয়া মাদকের উৎস চিহ্নিত করার চেষ্টা চলছে। সূত্র: দ্য স্টার।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম