হংকংয়ে ছাত্রনেতা জশুয়ার ৬ মাস কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১৭ আগস্ট ২০১৭, ১৮:৪২আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৮:৪৪

হংকংয়ে ছাত্রনেতা জশুয়ার ৬ মাস কারাদণ্ড ২০১৪ সালে গণতন্ত্রের দাবিতে বিক্ষোভে অংশ নেওয়া হংকংয়ের অ্যাক্টিভিস্ট জশুয়া উংকে ছয় মাসের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। জশুয়ার সঙ্গে আরও দুই ছাত্রনেতাকেও কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

গত বছর জশুয়াকে অপরাধী হিসেবে সাব্যস্ত করে আদালত। তখন তাকে কমিউনিটি সেবার শাস্তি দেওয়া হয়। কিন্তু হংকং সরকার রায়ের বিরুদ্ধে আপিল করে। সরকারের আপিলের পর এই ছয় মাসের শাস্তি ঘোষিত হলো।

বিবিসির খবরে বলা হয়েছে, এই রায়ের অর্থ হলো আগামী পাঁচ বছর হংকংয়ের কোনও স্থানীয় নির্বাচনে জশুয়া অংশগ্রহণ করতে পারবেন না।

কারাদণ্ড প্রাপ্ত অপর দুই ছাত্রনেতা হলেন নাথান ল ও অ্যালেক্স চৌ। নাথানকে আট মাস ও চৌকে সাত মাসের কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো হংকং সরকারের আপিলের সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের দাবি, তরুণ নেতাদের নির্বাচনি রাজনীতি থেকে দূরে রাখতেই সরকার এই আপিল করেছে। তবে সরকার এমন অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে, এই সিদ্ধান্তে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।

২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর শিক্ষার্থীরা হংকংয়ে আইনি সদর দফতর ও ভবনটি দখল করে গণতন্ত্রের দাবিতে। পুলিশ জোর করে শিক্ষার্থীদের হটিয়ে দেয়। এতে দেশটির জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরবর্তী কয়েক দিন বিক্ষোভে রাজপথে নেমে আসেন কয়েক হাজার মানুষ। সূত্র: বিবিসি।

/এএ/

 

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম