এবার মানবাধিকারকর্মীদের গুলি করে হত্যার হুমকি দিলেন দুয়ার্তে

বিদেশ ডেস্ক
১৮ আগস্ট ২০১৭, ১১:৩৩আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ১১:৩৪

এবার মানবাধিকারকর্মীদের গুলি করে হত্যার হুমকি দিলেন দুয়ার্তে মাদকবিরোধী অভিযানের সমালোচনাকারী মানবাধিকারকর্মীদের গুলি করে হত্যার হুমকি দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। 'বন্দুকভক্ত' বলে পরিচিত এই প্রেসিডেন্টের দাবি, এতে করে সত্যিকার অর্থে মানবাধিকার লঙ্ঘন কেমন হয় তখন মানবাধিকার রক্ষার আন্দোলনের কর্মীরা বুঝতে পারবেন।

বুধবার দুয়ার্তে বলেন, (পুলিশ) তাদের জানিয়ে দাও যারা এর সঙ্গে জড়িত তাদের গুলি করো। যদি তারা বিচারে বাধা হয়ে দাঁড়ায় তোমরা (পুলিশ) তাদের গুলি করো। এর ফলে তারা সত্যিকার মানবাধিকার সম্পর্কে বুঝতে পারবে।

মানবাধিকারকর্মীরা খুব দ্রুত সমালোচনা করেন বলে হতাশা ব্যক্ত করেন দুয়ার্তে। তবে অন্যান্য অপরাধের সমালোচনা না করায় নিন্দা জানান তিনি।

এক বছর আগে হত্যা ও ধর্ষণের বিষয় উল্লেখ করে দুয়ার্তে বলেন, তখন মানবাধিকার কোথায় ছিল? তারা কি বলেছিল আমার সঙ্গে এমনটি করো না? না। তারা কিছুই করেনি। কিন্তু যখন অপরাধীদের হত্যা করা হচ্ছে তখন তারা চিৎকার করে ওঠে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।

মানবাধিকার সংগঠনগুলোর বিরুদ্ধে তদন্তেরও হুমকি দিয়েছেন দুয়ার্তে। তিনি বলেন, এখন মানবাধিকার সংগঠনগুলো নাকি মাদকবিরোধী যুদ্ধ নিয়ে তদন্ত করছে।  একদিন আমিও তাদের বিরুদ্ধে তদন্ত করব। ষড়যন্ত্রের ক্ষেত্রে এটিই সত্য।

দেশটির মানবাধিকার কমিশনের চেয়ারপারসনের সমালোচনাও করেন দুয়ার্তে। সূত্র: র‍্যাপলার।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম