গণতন্ত্রপন্থী ছাত্রনেতাদের কারাদণ্ডের প্রতিবাদে ফের উত্তাল হংকং

বিদেশ ডেস্ক
২০ আগস্ট ২০১৭, ২২:৩৫আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২২:৩৭

গণতন্ত্রপন্থী ছাত্রনেতাদের কারাদণ্ডের প্রতিবাদে ফের উত্তাল হংকং হংকংয়ে ২০১৪ সালে গণতন্ত্রের পক্ষে আন্দোলনকারী তিন ছাত্রনেতার কারাদণ্ডের প্রতিবাদে রাজপথে নেমে এসেছেন কয়েক হাজার মানুষ। রবিবার বিক্ষোভের সময় চীন শাসিত শহরটির বিচারকদের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

বৃহস্পতিবার জশুয়া উয়ং (২০), নাথান ল (২৪) ও অ্যালেক্স চৌ (২৭)-কে ছয়-আট মাস কারাদণ্ড দেওয়া হয়। তাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ আয়োজনের মাধ্যম রাজনৈতিক হস্তক্ষেপ ও প্ররোচনার অভিযোগ আনা হয়।

ছাত্রনেতাদে কারাদণ্ডের প্রতিবাদে ৩০ ডিগ্রি গরম অগ্রাহ্য করে রাস্তায় নামেন কয়েক হাজার মানুষ। বিক্ষোভকারীরা জড়ো হোন আপিল আদালতের সামনে। মিছিলকারীদের হাতে ছিল প্ল্যাকার্ড ও ব্যানার।

বিক্ষোভটি আয়োজনে ভূমিকা রাখা সাবেক ছাত্রনেতা লেস্টার শুম জানান, ২০১৪ সালে গণতন্ত্রের পক্ষে আমব্রেলা মুভমেন্টে’র পর রবিবারই সবচেয়ে বেশি মানুষ রাজপথে নেমেছেন।

হংকং পুলিশের ধারণা, বিক্ষোভে প্রায় ২৩ হাজার মানুষ অংশ নিয়েছেন।

গত বছর জশুয়াকে অপরাধী হিসেবে সাব্যস্ত করে আদালত। তখন তাকে কমিউনিটি সেবার শাস্তি দেওয়া হয়। কিন্তু হংকং সরকার রায়ের বিরুদ্ধে আপিল করে। সরকারের আপিলের পর এই ছয় মাসের শাস্তি ঘোষিত হলো। এর ফলে আগামী পাঁচ বছর হংকংয়ের কোনও স্থানীয় নির্বাচনে জশুয়া অংশগ্রহণ করতে পারবেন না।

মানবাধিকার সংগঠনগুলো হংকং সরকারের আপিলের সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের দাবি, তরুণ নেতাদের নির্বাচনি রাজনীতি থেকে দূরে রাখতেই সরকার এই আপিল করেছে। তবে সরকার এমন অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে, এই সিদ্ধান্তে কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই।

২০১৪ সালের ২৬ সেপ্টেম্বর শিক্ষার্থীরা হংকংয়ে আইনি সদর দফতর ও ভবনটি দখল করে গণতন্ত্রের দাবিতে। পুলিশ জোর করে শিক্ষার্থীদের হটিয়ে দেয়। এতে দেশটির জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরবর্তী কয়েক দিন বিক্ষোভে রাজপথে নেমে আসেন কয়েক হাজার মানুষ। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম