কিশোর হত্যায় ক্ষোভের মুখে দুয়ার্তের মাদকবিরোধী অভিযান

বিদেশ ডেস্ক
২৬ আগস্ট ২০১৭, ২২:০০আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ২২:০২

কিশোর হত্যায় ক্ষোভের মুখে দুয়ার্তের মাদকবিরোধী অভিযান ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তের মাদকবিরোধী অভিযানের প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠছেন দেশটির মানুষেরা। মাদকবিরোধী অভিযানে এক কিশোর নিহত হওয়ার ঘটনায় এ ক্ষোভ ছড়িয়ে পড়ছে।

কয়েকদিন আগে কিয়ান ডেলস সান্তোস নামের ১৭ বছরের এক কিশোর মাদকবিরোধী অভিযানে নিহত হয়। পুলিশের দাবি, এই কিশোর মাদক বাণিজ্যে জড়িত ছিল এবং গ্রেফতার এড়াতে চাইছিল। কিন্তু ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, সাদা পোশাকের কর্মকর্তারা তাকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছে। প্রাপ্ত প্রমাণ অনুসারে, যখন তাকে হত্যা করা হয় সে হাঁটুমুড়ে নিচের দিকে তাকিয়ে ছিল।

কিশোরের শেষকৃত্যে রাজধানী ম্যানিলায় কয়েক হাজার ক্ষুব্ধ মানুষ যোগ দেন। এ সময় অনেকের হাতের  প্ল্যাকার্ডে দুয়ার্তের এই সহিংস অভিযান বন্ধের দাবি লেখা ছিল। নান, যাজকসহ কয়েক হাজার শিশু কিয়ান হত্যার ন্যায় বিচার দাবিতে স্লোগান দেন।

সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে নিহত কিয়ানের বাবা বক্তব্য দেন। তিনি দাবি করেন, তার ছেলে নিষ্পাপ।

শুক্রবার নিহত কিশোরের বাবা আইনজীবীর মাধ্যমে অভিযান পরিচালনাকারী পুলিশ স্কোয়াডের কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন। সূত্র: বিবিসি।

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম