রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা মালদ্বীপের

বিদেশ ডেস্ক
০৪ সেপ্টেম্বর ২০১৭, ২২:৫৭আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০০

রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের হত্যা ও নিপীড়নের নিন্দা জানিয়ে মিয়ানমারের সঙ্গে সব ধরনের অর্থনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে মালদ্বীপ। রবিবার মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা মালদ্বীপের

বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় রোহিঙ্গা মুসলমানদের মৃত্যু ও কয়েক হাজার রোহিঙ্গা ঘরবাড়ি হারানোর ফলে মালদ্বীপ গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছে।

রোহিঙ্গা মুসলিমরা মিয়ানমারে ধারাবাহিকভাবে পরিকল্পিত নির্যাতনের শিকার হচ্ছে এবং জাতিসংঘ অতীতে দেশটিতে সংখ্যালঘু রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের কথা নথিভুক্ত করেছে।

মালদ্বীপ মনে করে এই রক্তাক্ত সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত ও নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া উচিত।

মালদ্বীপ সরকার সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমারের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার। যতদিন পর্যন্ত রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে নৃশংসতা বন্ধে কোনও উদ্যোগ নেওয়া হবে না ততদিন এই সম্পর্ক বিচ্ছিন্ন থাকবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকারের লঙ্ঘনের দিকে নজর দিতে মালদ্বীপের সরকার জাতিসংঘের মহাসচিব ও জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলকে অনুরোধ জানাচ্ছে।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের