রাখাইন রাজ্য পরিদর্শনে মিয়ানমারের সেনাপ্রধান

বিদেশ ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩৬

মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হিলাইং সহিংসতা কবলিত রাখাইন রাজ্য পরিদর্শনে গিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি রাখাইনের রাজধানী সিতওয়াতে পৌঁছান। আগস্টে সহিংসতা শুরু হওয়ার পর এই প্রথম তিনি রাখাইন পরিদর্শন করলেন।

রাখাইনে মিয়ানমারের সেনাপ্রধান

মিয়ানমারের সেনাপ্রধানের কার্যালয় জানিয়েছে, সিনিয়র জেনারেলে মিনের সফরসঙ্গী ছিলেন  স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল কিয়াউ সুইয়ি, সীমান্তমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল ইয়ে অং, বিমানবাহিনীর প্রধান জেনারেল খিন অং মিইন্টসহ সিনিয়র সামরিক কর্মকর্তারা।

সেনা প্রধানের কার্যালয়ের দেওয়া তথ্য অনুসারে, পরিদর্শনের সময়ে রাখাইন সেনা কমান্ডের কমান্ডার ও সেনাবাহিনীর প্রকৌশল ও চিকিৎসা সেবা বোর্ডের পক্ষ থেকে চলমান নিরাপত্তা অভিযান সম্পর্কে অবহিত করা হয়। জানানো হয়, সেনাবাহিনীর চিকিৎসা টিমের সদস্যরা স্থানীয়দের সহযোগিতা করছে।

মিয়ানমারের কমান্ডার ইন চিফ সময়মতো সব তথ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। নিরাপত্তা ইস্যুতে কোনও ভুল হওয়া উচিত নয় বলেও উল্লেখ করেছেন তিনি।

বিবৃতিতে বলা হয়েছে, সেনা প্রধান নিরাপত্তাবাহিনীর পরিকল্পিত মোতায়েন এবং বুথিয়াডাউং ও মংডুর স্থানীয়দের খাদ্য সরবরাহ, আবাসন ও স্বাস্থ্যসেবা দিতে সহযোগিতার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি রাখাইনের বাসিন্দাদের নাগরিকত্ব যাচাইয়ের নির্দেশ দিয়েছেন। সূত্র: ইরাবতি।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম