বোনকে পলিটব্যুরোর সদস্য করলেন উ. কোরীয় নেতা কিম

বিদেশ ডেস্ক
০৮ অক্টোবর ২০১৭, ২২:৪৫আপডেট : ০৮ অক্টোবর ২০১৭, ২২:৪৬

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন তার বোন কিম ইয়ো-জংকে পদোন্নতি দিয়ে ক্ষমতাসীন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটিতে স্থান দিয়েছেন। শনিবার বোনকে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য করেছেন কিম।

উত্তর কোরীয় নেতা কিমের সঙ্গে তার বোন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৮ সালে উত্তর কোরিয়া প্রতিষ্ঠিত হয়। এরপর থেকেই কিম পরিবার দেশটি শাসন করে আসছে। কিমের বোন কিম ইয়ো তিন বছর আগে দলের সিনিয়র কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছিলেন। এবার তিনি পলিটব্যুরোতে চাচির স্থলাভিষিক্ত হলেন।

উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং-ইল-এর ছোট মেয়ে কিম ইয়ো। ৩০ বছরের এই নারী যুক্তরাষ্ট্রের কালো তালিকায় রয়েছেন।  তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

শনিবার দলের এক বৈঠকে বোনকে পদোন্নতির ঘোষণা দেন কিম। দলে সংস্কারের অংশ হিসেবে সর্বোচ্চ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা পদবী রদবদল করেছেন তিনি।

কিমের সঙ্গে প্রকাশ্যে সব সময় তার বোনকে দেখা যায়। ধারণা করা হয়, কিমের প্রকাশ্য ভাবমূর্তির পেছনে তিনি কাজ করছেন। তিনি প্রচারণা ও প্ররোচনা বিভাগের ভাইস-ডিরেক্টরের মতো প্রভাবশালী বলে মনে করা হয়।

গত বছর পার্টির কংগ্রেসে বোনকে পদোন্নতি দেওয়ার পর থেকেই ধারণা করা হচ্ছিল তিনি দলের নেতৃত্বের কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় আবর্তিত হবেন। সূত্র: বিবিসি।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক