পাকিস্তানের ২৬১ জন এমপি বরখাস্ত

বিদেশ ডেস্ক
১৬ অক্টোবর ২০১৭, ২২:৫৪আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ২৩:০১

সম্পদের বিস্তারিত তথ্য দিতে ব্যর্থ হওয়ায় পাকিস্তানের ২৬১ জন এমপিকে সাময়িক বরখাস্ত করেছে দেশটির নির্বাচন কমিশন। সোমবার তাদের বরখাস্তের প্রজ্ঞাপন করা হয়। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

পাকিস্তানের ২৬১ জন এমপি বরখাস্ত

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) সংসদ সদস্যদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্পদের পূর্ণ বিবরণ দাখিলের নির্দেশ দিয়েছিল। দেশটির গণপ্রতিনিধিত্ব আইন ৪২ এ ধারায় এই বিবরণ চাওয়া হয়েছিল।

সোমবার ইসিপির এক প্রজ্ঞাপনে বরখাস্তকৃত সংসদ সদস্যদের নাম প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন দেশটির জাতীয় পরিষদ, সিনেট ও প্রাদেশিক পরিষদের সদস্যরা। বরখাস্ত হওয়া সংসদ সদস্যরা নিজের এবং স্ত্রী ও সন্তানের সম্পদের তথ্য দিতে ব্যর্থ হয়েছেন।

প্রজ্ঞাপন জারির পর থেকে এমপিদের বরখাস্ত কার্যকর হবে বলে জানিয়েছে ইসিপি। এমপিরা সম্পত্তির তথ্য দাখিল করলে এই বরখাস্ত প্রত্যাহার হবে।
প্রজ্ঞাপন অনুসারে দেশটির ৭জন সিনেটর, জাতীয় পরিষদের ৭১ জন এমএনএ, পাঞ্জাবের ৮৪ জন, সিন্ধুর ৫০ জন, খাইবার পাখতুনখাওয়ার ৩৮ জন এবং বেলুচিস্তানের ১১ জন এমপির সদস্য পদ বাতিল করেছে ইসিপি।

এর আগে সম্পদের তথ্য গোপন করায় পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করেছিল। অযোগ্য ঘোষণার পর নওয়াজ পদত্যাগ করেন। গত বছর সম্পদের তথ্য দিতে না পারায় ৩৩৬ জন সংসদ সদস্যকে বরখাস্ত করেছিল ইসিপি।

 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম