দক্ষিণ-পূর্ব এশিয়ায় আইএসের নতুন আমির আমিন বাকো

বিদেশ ডেস্ক
০৬ নভেম্বর ২০১৭, ২২:০২আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ২২:০৩

মালয়েশীয় জঙ্গি ও বোমা নির্মাতা আমিন বাকো ওরফে জিহাদ দক্ষিণ-পূর্ব এশিয়ান নতুন আমির। সোমবার ইন্দোনেশিয়ার পুলিশের প্রধান মহাপরিচালক রোনাল্ড ডেলা রোজা এই তথ্য জানিয়েছে।

জঙ্গির প্রতীকী ছবি

রাজধানী ম্যানিলায় এক সংবাদ সম্মেলনে রোনাল্ড ডেলা বলেন, আমিন বাকো দক্ষিণ-পূর্ব এশিয়ার নতুন প্রধানের (আমির) দায়িত্ব নিয়েছে।

ফিলিপাইনে গ্রেফতারকৃত আইএস জঙ্গিরা জিজ্ঞাসাবাদে এই তথ্য জানিয়েছে বলে জানান পুলিশ প্রধান। সংবাদ সম্মেলনে জঙ্গি মুহাম্মদ ইলহাম সিয়াপুত্রকে পুলিশের সামনে হাজির করা হয়।

পুলিশ প্রধান জানান, গত সপ্তাহে মারাউই থেকে সিয়াহপুত্রকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সিয়াহপুত্র জানায়, আইএসের দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক আমির হ্যাপিলনের মৃত্যুর পর আমিন বাকোকে আমির নির্বাচন করা হয়।

জিজ্ঞাসাবাদে সিয়াহপুত্র জানায়, গত বছর নভেম্বরে হ্যাপিলনের আমন্ত্রণে ফিলিপাইনে আসে সে। একটি জঙ্গি সংগঠনের হয়ে যুদ্ধ করার কথাও জানিয়েছে সে। এছাড়া সে মাউতে নামের জঙ্গি সংগঠনের ৩৯জন সদস্য ফিলিপাইনে অবস্থান করছে বলেও জানিয়েছে।

উপ-মহাপরিচালক ফার্নান্দো মেনদেজ জানান, ফিলিপাইনে দীর্ঘসময় অবস্থানকারী জঙ্গিদের একজন হচ্ছে আমিন বাকো। তাকে প্রশিক্ষণ দিয়েছে মালয়েশিয়ার বোমা বিশেষজ্ঞ জঙ্গি জুলকিফলি বিন হির। সূত্র: আনাদোলু।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম