সিরিয়ায় ‘আইএসকে পরাজিত করতে একমত’ পুতিন ও ট্রাম্প

বিদেশ ডেস্ক
১১ নভেম্বর ২০১৭, ১৭:৩২আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ১৭:৩৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইসলামিক স্টেট (আইএস)-কে সিরিয়ায় পরাজিত করার আগ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছেন। শনিবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

ভিয়েতনামে ২৪ ঘণ্টায় তিনবার মুখোমুখি হন পুতিন-ট্রাম্প

এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, শনিবার ভিয়েতনামে অ্যাপেক সম্মেলনে দুই রাষ্ট্রনেতা সংক্ষিপ্ত পার্শ্ব বৈঠকে মিলিত হওয়ার পর বিশেষজ্ঞরা একটি ঘোষণা তৈরি করেছেন।

ভিয়েতনামের বন্দরনগরী ডা নাং এ ২৪ ঘণ্টায় দুই নেতার তিনবার সাক্ষাৎ হয়েছে।

ক্রেমলিন বিবৃতিতে সিরিয়ায় যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে জানালেও মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য দেওয়া হয়নি।

সম্মেলনের শুরুতে দুই নেতার পার্শ্ববৈঠক হবে বলে ধারণা করা হয়েছিল। তবে আলোচিত এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে দুই নেতা জি-টুয়েন্টি সম্মেলনে জার্মানির হ্যামবুর্গে মিলিত হয়েছিলেন।

ক্রেমলিনের বিবৃতিতে আরও দাবি করা হয়, সিরিয়ার সংঘাতের কোনও সামরিক সমাধান নেই। সিরিয়ায় রুশ-মার্কিন যোগাযোগ চ্যানেল অব্যাহত রাখার ব্যাপরে একমত হয়েছেন দুই নেতা।

ছয় বছরের গৃহযুদ্ধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার সরকারকে সমর্থন ও যুদ্ধে সহযোগিতা করে আসছে রাশিয়া। বিপরীতে যুক্তরাষ্ট্র আসাদবিরোধী সিরীয় আরব ও কুর্দিদের সহযোগিতা করে আসছে। সূত্র: বিবিসি।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম